দেবহাটায় বসন্তপুর ও সুশীলগাতীকে ‘ইকো ভিলেজ’ ঘোষণা
Oplus_131072
দেবহাটা প্রতিনিধি: “সবুজ ও সহনশীল গ্রাম, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ”Ñএই লক্ষ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় দুটি গ্রামকে ‘সবুজ ও সহনশীল ইকো ভিলেজ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় দেবহাটা সদর ইউনিয়নের বসন্তপুরে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। সুশীলনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য আব্দুল হাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশিপ ও চাইল্ড প্রটেকশন অফিসার পল্টন বিশ্বাস এবং দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউপি সদস্য কামাল হোসেন ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেহেনা পারভিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেবহাটা সদর ইউনিয়নের বসন্তপুর ও সুশীলগাতী গ্রামকে পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ করে গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। এ সময় প্রতিটি পরিবারকে পরিবেশবান্ধব করতে বাড়ির আঙিনায় সবজি বাগান তৈরি, সোলার প্যানেল স্থাপন ও বৃক্ষরোপণের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।









