খাক
মোঃ রহমত আলী
দেহের যতœ করছো, খুব ভালো,
তবে একটু আত্মারও যতন নাও।
দেহ তো ক্ষয়ে যাবে, পচে যাবে,
মাটিতে মিশে খাক হয়ে Ñ
নিঃশেষ হবে যদি না থাকে রূহ!
দেহের যতেœ মশগুল থেকে কী লাভ!
কতো ময়লা দেহের ভেতর-বাহির,
তাও সকাল সন্ধ্যা রূপে মাগরুর কেন?
সেজেগুজে সাধু, ধোঁকা দাও কাকে বাবু,
ধুলো তোমারই চোখেমুখে Ñ
দেহ কাদা, মন মাটি, ভেবে তুমি হও খাঁটি।
সময় ঘনিয়ে আসছে
মোঃ রহমত আলী
হিসাবের কাল ক্রমশ ঘনিয়ে আসছে,
অন্তিম যাত্রা শেষে ফের জেগে ওঠা!
তপ্ত ময়দানে ফয়সালা পর্যন্ত অপেক্ষা,
যার যেমন কর্ম তা থেকেই হিসেব,
অতঃপর নির্ণয় হবে কার কোথায় ঠাঁই।
সূর্য উদয় হয়েছে বহুকাল আগে,
এখন সময় সন্নিকটে অস্ত যাওয়ার।
ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও যেকোনো সময়
বিদায় লগ্ন; প্রস্তুত রও প্রস্তুতি সম্পন্ন করে,
নয়তো পস্তাতে হবে অনন্তকাল।
এখনও সময় থাকতে যদি,
দুনিয়াবি মোহ থেকে বেরিয়ে আসা না হয়,
মওকা হারালে পরিণাম হবে ভয়াবহ।












