সংবাদদাতা: “যুবার হাতেই দিন বদল” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় যুব-নেতৃত্বাধীন নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো’র আয়োজনে ও একশনএইড বাংলাদেশ’র সহযোগিতায় বৃহস্পতিবার সকালে তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সরকারী কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও কমিউনিটি সদস্যদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সিডো’র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফ্জ্জুামান, ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
সিডো’র প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুজ্জামান’র সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ভুমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, রপালী এর পরিচালক মোঃ শফিকুল ইসলাম, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান, তালা সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, নগরঘাটা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবু প্রসাদ, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লর রহমান, যুব প্রতিনিধি আমীর হামজা, ফিরোজা খাতুন, সিডো’র প্রকল্প কর্মকর্তা শেখর হালদার প্রমুখ। মাল্টিমিডিয়ার মাধ্যমে নেক্সাস এর কর্মপরিকল্পনা উপস্থাপন করেন, যুব প্রতিনিধি ইমতি জামিল।
সভায় জানানো হয়, নেক্সাসের মূল লক্ষ্য মানবিক সহায়তা, টেকসই উন্নয়ন, জলবায়ু ন্যায়বিচার এবং সামাজিক শান্তি ও সুরক্ষাকে সমন্বিত করে পদ্ধতির মাধ্যমে সাতক্ষীরার দুর্যোগপ্রবণ স্থানীয় জনগোষ্ঠীর বহুমাত্রিক ঝুঁকি হ্রাস করা, যুব নেতৃত্ব বিকাশ করা এবং সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর নীতি, বাজেট ও পরিষেবা প্রদান প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আনা।
সভায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণ, স্থানীয় জনগোষ্ঠী ও তরুণদের অংশগ্রহণে জলাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি ও স্যানিটেশন সংকট, টেকসই জীবিকা ও কর্মসংস্থানের অভাব, সাইবার অপরাধ, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য, মাদকাসক্ত ও যুবদের সামাজিক ঝূঁকি, লবণাক্ততা বৃদ্ধিতে কৃষি বিপর্যয়, জলবায়ূ পরিবতন জনিত স্বাস্থ্যঝুঁকিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।