বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াত জোটের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াত জোটের গণসংযোগ

সংবাদদাতা: জুলাই জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় শহরের নিউমার্কেট চত্বর থেকে তুফান কোম্পানি মোড় পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির উদ্বোধনকালে জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জুলাই বিপ্লব হয়েছিল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সাংবিধানিক কাঠামো পরিবর্তনের জন্য। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন ও জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া জরুরি।

শহিদুল ইসলাম মুকুল বিএনপির সমালোচনা করে বলেন, গণভোট মেনে জুলাই সনদ বাস্তবায়ন হলে একনায়কতন্ত্র বন্ধ হবে এবং সংসদে উচ্চকক্ষ গঠন করা সম্ভব হবে। বিএনপি এসব চায় না বলেই গণভোটের বিরোধিতা করছে। সরকারকে সতর্ক করে তিনি বলেন, জনগণের বিপক্ষে অবস্থান নিলে জামায়াতে ইসলামী রাজপথে নামতে বাধ্য হবে।

গণসংযোগকালে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, গণভোট যদি অবৈধ হয়, তবে সংসদ নির্বাচনও অবৈধ। বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে হাঁটছে বলে তিনি অভিযোগ করেন।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির জেলা আহ্বায়ক কামরুজ্জামান বুলু, বিডিপির সদস্যসচিব ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওবায়দুল্লাহ, সহকারী সেক্রেটারি ও মেয়র পদপ্রার্থী প্রভাষক ওমর ফারুক, শহর আমির জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি খোরশেদ আলম। জোটের নেতাকর্মীরা শহরের বিভিন্ন বিপণিবিতান ও পথচারীদের মধ্যে রাষ্ট্র সংস্কারের দাবিসংবলিত লিফলেট বিতরণ করেন।

Ads small one

এফ গ্রুপে শীর্ষস্থানের দৌড়ে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
এফ গ্রুপে শীর্ষস্থানের দৌড়ে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন

বিশ্বকাপে শেষ রাউন্ডের ম্যাচে কাল ভোরে একই সময়ে মাঠে নামছে এফ গ্রুপের চারটি দল। আর সেই গ্রুপ এখনও পুরোপুরি উন্মুক্ত। নেদারল্যান্ডস, জাপান এবং সুইডেন—তিন দলেরই শীর্ষস্থানে থেকে শেষ করার সুযোগ রয়েছে।

কানসাস সিটিতে কাল ভোর ৫টায় নেদারল্যান্ডস মুখোমুখি হবে দুর্বল তিউনিসিয়ার, যারা টানা দুটি ম্যাচে চার গোল হজম করে হেরেছে এবং প্রথম ম্যাচের পরই তাদের কোচকে বরখাস্ত করেছে।

সুইডেনের কাছে ৫-১ ব্যবধানে হারের পর সাবরি লামুশিকে বরখাস্ত করে হার্ভে রেনার্ডকে দায়িত্ব দেয় তারা। কিন্তু তার আগমনও তিউনিসিয়ার ভাগ্য বদলাতে পারেনি। জাপানের কাছে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

আর্লিংটনে সুইডেনের বিপক্ষে ম্যাচের আগে জাপানের ও নেদারল্যান্ডসের উভয়ের পয়েন্ট চার। বিশ্বকাপের শুরুতে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও সুইডেন পরের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে।

এদিকে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখতে শেষ রাউন্ডের ম্যাচে আজ রাত ২টায় নামছে জার্মানি। কাল সকাল ৮টায় মাঠে নামছে অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রও।

গ্রুপ ডিতে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়াকে হারিয়ে যুক্তরাষ্ট্র এক ম্যাচ হাতে রেখেই শীর্ষস্থান নিশ্চিত করেছে। লস অ্যাঞ্জেলেসে ইতোমধ্যে বিদায় নেওয়া তুরস্কের বিপক্ষে তারা সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে।

২০০২ সালের পর থেকে যুক্তরাষ্ট্র কোনো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছাতে পারেনি। তবে এবারের শক্তিশালী সূচনা তাদের ঘরের মাটিতে অনেক দূর যাওয়ার আশা বাড়িয়েছে।

একই গ্রুপে কাল সকাল ৮টায় সান্তা ক্লারায় অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে দ্বিতীয় স্থান নির্ধারণের লড়াইয়ে মুখোমুখি হবে। ড্র হলে গোল ব্যবধানের কারণে অস্ট্রেলিয়া সুবিধা পাবে, তবে সেটি সম্ভবত প্যারাগুয়েকেও পরবর্তী রাউন্ডে পাঠানোর জন্য যথেষ্ট হবে।

অন্যদিকে, জার্মানি কুরাসাও ও আইভরি কোস্টকে হারিয়ে গ্রুপ ই-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে। ফলে আগের দুই বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বিদায় নেওয়ার হতাশা তারা অনেকটাই পেছনে ফেলেছে। এবার তারা বড় লক্ষ্যে এমন এক ইকুয়েডর দলের মুখোমুখি হবে, যাদের টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় ছাড়া উপায় নেই।

একই গ্রুপে আইভরি কোস্ট দ্বিতীয় হওয়ার পথে রয়েছে এবং তারা অভিষিক্ত কুরাসাওকে হারানোর লক্ষ্য নিয়ে নামবে।

তারেক রহমানকে ‘লাল গালিচা’ সংবর্ধনা দিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
তারেক রহমানকে ‘লাল গালিচা’ সংবর্ধনা দিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং

চীনে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘লাল গালিচা’ সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করেছেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সংবর্ধনা ও ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

তিনি জানান, এদিন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে— যা দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

সেমিফাইনালেই হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ!

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
সেমিফাইনালেই হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ!

বিশ্বকাপে স্কটল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। মায়ামিতে দাপুটে এই জয়ের ফলে টুর্নামেন্টের নকআউট পর্বে সেলেসাওদের পুরো গতিপথ এখন স্পষ্ট হয়ে গেছে। শুধু কি তাই? টুর্নামেন্টের বাকি অংশের আগে তা আলোচনার কেন্দ্রেও জায়গা করে নিয়েছে।

৪৮ দলের সম্প্রসারিত বিশ্বকাপের নকআউট কাঠামোর কারণে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে স্বপ্নের ফাইনাল হওয়ার সম্ভাবনা আর নেই। টুর্নামেন্টের বর্তমান সূচি অনুযায়ী, দুই দলই নিজেদের নকআউট ম্যাচগুলো জিততে পারলে তারা মুখোমুখি হতে পারে সেমিফাইনালে।

অর্থাৎ, ফুটবলপ্রেমীরা বহু প্রতীক্ষিত এক ‘সুপারক্লাসিকো’র সাক্ষী হতে পারেন শেষ চারের লড়াইয়ে।

ব্রাজিলের নকআউটের সম্ভাব্য গতিপথ

শেষ ৩২

প্রতিপক্ষ: গ্রুপ ‘এফ’-এর রানার্স-আপ (নেদারল্যান্ডস, জাপান অথবা সুইডেন)

শেষ ১৬

প্রতিপক্ষ: গ্রুপ ‘ই’-এর রানার্স-আপ বনাম গ্রুপ ‘আই’-এর রানার্স-আপ

কোয়ার্টার-ফাইনাল

সম্ভাব্য প্রতিপক্ষ: মেক্সিকো অথবা ইংল্যান্ড

সেমিফাইনাল

প্রতিপক্ষ: আর্জেন্টিনা (যদি তারা নিজেদের সব নকআউট ম্যাচ জিতে আসে)।