মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

গুগল ম্যাপসে ‘আস্ক ম্যাপস’ ফিচার ব্যবহার করবেন যেভাবে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ণ
গুগল ম্যাপসে ‘আস্ক ম্যাপস’ ফিচার ব্যবহার করবেন যেভাবে

তথ্য প্রযুক্তি ডেস্ক:প্রযুক্তি জগতে বড় আপডেট এনেছে গুগল। জনপ্রিয় নেভিগেশন অ্যাপ গুগল ম্যাপ-এ এক দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে যোগ হয়েছে নতুন দুটি ফিচার—‘আস্ক ম্যাপস’ ও ‘ ইমার্সিভ নেভিগেশন’। এর মধ্যে বর্তমানে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত রয়েছে ‘আস্ক ম্যাপস’।

কী এই ‘আস্ক ম্যাপস’?

‘আস্ক ম্যাপস’ হলো একটি নতুন কথোপকথনভিত্তিক ফিচার, যা ব্যবহারকারীদের জটিল ও বাস্তবধর্মী প্রশ্নের উত্তর দিতে সক্ষম। আগে যেখানে ম্যাপে আলাদা আলাদা করে সার্চ করতে হতো, এখন একটি প্রশ্নেই পাওয়া যাবে বিস্তারিত ও প্রাসঙ্গিক উত্তর।

উদাহরণস্বরূপ, আপনি এখন জিজ্ঞাসা করতে পারেন—
‘আমার ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে। এমন কোথায় চার্জ দিতে পারি যেখানে লাইনে দাঁড়াতে হবে না?’ অথবা ‘আজ রাতে আলোসহ কোনও পাবলিক টেনিস কোর্ট আছে কি যেখানে খেলতে পারি?’

যেভাবে শুরু করবেন
১. অ্যাপ আপডেট করুন

প্রথমে নিশ্চিত করুন আপনার ‘গুগল ম্যাপস’ অ্যাপটি আপডেট করা আছে।
অ্যান্ড্রয়েডে: গুগল প্লে স্টোর খুলে ‘গুগল ম্যাপস’ সার্চ করুন → আপডেট থাকলে ‘আপডেট’ চাপুন
আইফোনে: অ্যাপ স্টোর খুলে প্রোফাইলে যান → গুগল ম্যাপস খুঁজে আপডেট করুন

২. ‘আস্ক ম্যাপস’ বাটন খুঁজুন
অ্যাপ আপডেটের পর সার্চ বারের নিচে ‘আস্ক ম্যাপস’ অপশনটি দেখতে পাবেন।

৩. প্রশ্ন করুন

বাটনে ট্যাপ করলে একটি কথোপকথন ইন্টারফেস খুলবে। এখানে আপনি লিখে বা ভয়েসে সরাসরি প্রশ্ন করতে পারবেন।

এখানে সবচেয়ে বড় সুবিধা হলো, আপনাকে প্রশ্ন ছোট করে বা ভাগ করে করতে হবে না। ঠিক বন্ধুর মতো করে স্বাভাবিকভাবে প্রশ্ন করলেই হবে।

উদাহরণ হিসেবে: ‘আমি মিরপুর থেকে গুলশান যেতে চাই। এই সময়ে গাড়ি না মেট্রো— কোনটা ভালো হবে? পথে কোথায় কফি নিতে পারি?’

আউটিং ও ইভেন্ট প্ল্যান করতে ব্যবহার করুন

‘আস্ক ম্যাপস’ ব্যবহার করে সহজেই কোনও আড্ডা বা বিশেষ দিনের পরিকল্পনা করা যায়।

উদাহরণস্বরূপ, ‘এমন কিছু জায়গা বলো যেখানে ভালো অ্যাপেটাইজার আছে, লাইভ ফুটবল ম্যাচ দেখা যায়, পার্কিং সুবিধা আছে।’

এতে আপনি একসাথে পাবেন— রিভিউ, মেনুর তথ্য, পরিবেশ কেমন এবং পার্কিং সুবিধা।

এছাড়া পরে ফলো-আপ প্রশ্নও করতে পারবেন, যেমন— ‘মেট্রো স্টেশনের কাছে কোনটা?’ বা ‘সবচেয়ে ভালো খাবার কোথায়?’

ভ্রমণ পরিকল্পনায় সহায়ক

এই ফিচারটি বিশেষ করে পরিবারের সদস্যদের প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা করতে সাহায্য করে।

যেমন, ‘আমার বাবা-মা (বয়স্ক) ঢাকায় আসছেন। এমন কোথায় নিয়ে যেতে পারি যেখানে হাঁটাচলা কম লাগে?’

‘আস্ক ম্যাপস’ তখন এমন জায়গা সাজেস্ট করবে যেখানে— কম হাঁটতে হয়, সহজ প্রবেশ সুবিধা আছে এবং বয়স্কদের জন্য উপযোগী।

‘আস্ক ম্যাপস’ ফিচারটি গুগল ম্যাপস-এর ব্যবহারকে আরও স্মার্ট ও সহজ করেছে। আলাদা আলাদা সার্চের বদলে এখন একটি প্রশ্নেই পাওয়া যাবে সম্পূর্ণ পরিকল্পনা। হোক তা যাতায়াত, আড্ডা বা ভ্রমণ।

Ads small one

সুন্দরবনের দুয়ার খুলতেই পর্যটক-জেলেদের ব্যস্ততা, প্রথম দিনেই গেল দুই ট্রলার ২৬ পর্যটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
সুন্দরবনের দুয়ার খুলতেই পর্যটক-জেলেদের ব্যস্ততা, প্রথম দিনেই গেল দুই ট্রলার ২৬ পর্যটক

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে খুলে দেওয়া হয়েছে সুন্দরবনের দুয়ার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে সুন্দরবনে পর্যটক ও জেলে-বাওয়ালিদের প্রবেশের সুযোগ মিলেছে। সুন্দরবন খোলার প্রথম দিনেই পর্যটক ও জেলেদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সুন্দরবনসংলগ্ন এলাকা।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে প্রথম দিনেই দুইটি পর্যটকবাহী ট্রলার ২৬ জন পর্যটক নিয়ে সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেছে। একই দিনে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণের জন্য ১০টি পাস নিয়েছেন জেলেরা।

বিষয়টি নিশ্চিত করে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, “সুন্দরবনের দুয়ার খোলার প্রথম দিন দুইটি পর্যটকবাহী ট্রলার ২৬ জন পর্যটক নিয়ে কলাগাছিয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে গেছে। এছাড়া মাছ ও কাঁকড়া আহরণের জন্য জেলেরা ১০টি পাস নিয়েছেন। নিয়ম মেনে জেলেরা সুন্দরবনে প্রবেশ করছেন।”

দীর্ঘদিন পর সুন্দরবনে যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত জেলেরা। বুড়িগোয়ালিনী এলাকার জেলে জেহের আলী বলেন, “তিন মাস সুন্দরবন বন্ধ থাকায় আমরা খুব কষ্টে সংসার চালিয়েছি। সুন্দরবন বন্ধ থাকায় নৌকা-জাল প্রস্তুত করে রেখেছিলাম। এখন পাস নিয়ে আবার সুন্দরবনে যেতে পারছি, এতে আমরা খুশি। সুন্দরবনই আমাদের জীবিকার প্রধান ভরসা।”

আরেক জেলে বক্স সরদার বলেন, “সুন্দরবন বন্ধ থাকার সময় অনেক কষ্ট হয়েছে। আজ প্রথম দিন পাস নিয়ে বনে যাচ্ছি। আশা করছি, এবার বনে ভালো মাছ ও কাঁকড়া পাওয়া যাবে। পরিবারের খরচ চালাতে পারব।”

জেলেরা জানান, সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ তাদের দীর্ঘদিনের পেশা। বছরের একটি বড় সময় তারা সুন্দরবনের ওপর নির্ভরশীল। নিষেধাজ্ঞা শেষে প্রথম দিন পাস নিয়ে বনে যেতে পেরে তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

অন্যদিকে, পর্যটকদের আগমনে সুন্দরবনসংলগ্ন পর্যটনকেন্দ্রগুলোতেও প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। বন বিভাগের অনুমতি ও নির্ধারিত নিয়ম মেনে পর্যটক ও জেলেরা সুন্দরবনে প্রবেশ করছেন।

 

 

সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী

বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলার প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণের ২য় ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়। সাতক্ষীরা সদর উপজেলার ৩০ জন প্রান্তিক পেশাজীবী এ ১০ দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন পিএইচটি সেন্টার, খুলনার সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন ও জীবনমানের ইতিবাচক পরিবর্তনে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। প্রেসবিজ্ঞপ্তি

 

 

 

সাতক্ষীরায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের সমন্বয় সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের সমন্বয় সভা অনুষ্ঠিত

মঙ্গলবার (১লা সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৪ টায় স্বদেশ অফিসে সিনিয়র সাংবাদিক কলাণ ব্যানার্জির সভাপতিত্বে স্বদেশ সংস্থার প্রোগ্রাম অফিসার মো: আজারুল ইসলাম এর সঞ্চালনায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় নাগরিকতা প্রোগ্রামের বিগত মাসের কাজের অর্জন সিএসও নেটওয়ার্ক সদস্যদের ভুমিকা ও এলাকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচিত হয়। সাতক্ষীরাতে সম্প্রতি ঘটে যাওয়া নারী শিশু নির্যাতনসহ দেশে বিভিন্ন সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে নেটওয়ার্কসহ সম্মিলিত উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত হয়।

 

সভায় উপস্থিত ছিলেন সিএসও নেটওয়র্কের সদস্য জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, ওসিসির প্রোগ্রাম অফিসার মো: আব্দুল হাই সিদ্দিক, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, সিডব্লিউসিএস এর অরিফুর রহমান, ওয়াইজিজি গ্রুপের আহবায়ক শাহানাজ পারভীন ও মহিলা পরিষদের সম্পাদিকা জ্যোৎ¯œা দত্ত। আশা লোককেন্দ্রএর সভাপতি রুপা মিত্র প্রমুখ।

স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারলস্বদেশ্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড প্রোগ্রামের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রেসবিজ্ঞপ্তি