বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

ভারতে হোয়াটসঅ্যাপের নতুন পরিচয়ব্যবস্থা স্থগিত রাখার নির্দেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
ভারতে হোয়াটসঅ্যাপের নতুন পরিচয়ব্যবস্থা স্থগিত রাখার নির্দেশ

ভারতে হোয়াটসঅ্যাপের নতুন পরিচয়ভিত্তিক বার্তা আদান-প্রদানের সুবিধা চালু করার পরিকল্পনা আপাতত স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে এই সুবিধা চালুর যৌক্তিকতা ব্যাখ্যা করতে প্রতিষ্ঠানটিকে তিন দিনের সময় দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ।
ভারতের তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, নতুন এই ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের জন্য আলাদা একটি পরিচয়নাম সংরক্ষণ করতে পারবেন এবং ভবিষ্যতে মোবাইল নম্বর প্রকাশ না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তবে এ ধরনের ব্যবস্থা অপব্যবহার, পরিচয় গোপন করে অপরাধ এবং প্রতারণার ঝুঁকি বাড়াতে পারে বলে সরকারের আশঙ্কা।

ভারত হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার। দেশটিতে বর্তমানে ৫০ কোটিরও বেশি মানুষ এটি ব্যবহার করেন। ফলে নতুন সুবিধাটি স্থগিতের নির্দেশ প্রতিষ্ঠানটির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি বিভিন্ন বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে ভারতের নজরদারি আরও জোরদার হয়েছে। এর আগে পরিচয় গোপন রাখার সুযোগ নিয়ে উদ্বেগের কারণে আরেকটি জনপ্রিয় বার্তা আদান-প্রদানের মাধ্যমের সেবাও সাময়িকভাবে সীমিত করেছিল দেশটির সরকার। একইভাবে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বিষয়বস্তু নিয়েও দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের মতবিরোধ চলছে।

হোয়াটসঅ্যাপের মুখপাত্র জানিয়েছেন, নতুন সুবিধাটি এখনো চালু হয়নি এবং চলতি বছরের শেষ দিকে ধাপে ধাপে চালুর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, নিবন্ধনের জন্য আগের মতোই মোবাইল নম্বর প্রয়োজন হবে। এছাড়া কাউকে বার্তা পাঠাতে হলে তার নির্দিষ্ট পরিচয়নাম জানাতে হবে।

এছাড়া প্রতারণা ঠেকাতে একাধিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি। নতুন ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগের সংখ্যা সীমিত রাখা, পরিচয়নাম অনুমান করে বারবার চেষ্টা করলে তা আটকে দেওয়া এবং সন্দেহজনক কার্যক্রম পর্যবেক্ষণের মতো সুরক্ষা ব্যবস্থা এতে যুক্ত থাকবে বলে জানানো হয়েছে। তবে এসব ব্যাখ্যা সরকারের উদ্বেগ দূর করতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

Ads small one

এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসায় সবুজায়ন কর্মসূচি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ
এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসায় সবুজায়ন কর্মসূচি

‎‎নিজস্ব প্রতিনিধি: ‘সবুজে গড়ি মাদ্রাসা প্রাঙ্গণ, সুন্দর হোক আমাদের জীবন’-এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার ব্রহ্মরাজপুর-ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসায় সবুজায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎‎বৃহস্পতিবার (২০ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলদ গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে মাদ্রাসা প্রাঙ্গণে চারা রোপণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে হিমসাগর, ল্যাংড়া, আম্্রপালিসহ বিভিন্ন উন্নত জাতের ফলদ গাছ ছিল।

‎‎চারা বিতরণ ও রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ‎‎ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শেখ আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, ‎‎মাদ্রাসার সুপারিনটেনডেন্ট এ.বি.এম. হাফিজুর রহমান, মোকলেছুর রহমান ও সাংবাদিক রুহুল কুদ্দুস উপস্থিত ছিলেন। এ ছাড়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরাও কর্মসূচিতে অংশ নেন।

 

শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসায় আমের চারা বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসায় আমের চারা বিতরণ

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ০৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে আমের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে মাদ্রাসার প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে ফলজ, বিশেষ করে আমের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি মাদ্রাসা প্রাঙ্গণে আমের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছুর রহমান, মাদ্রাসার সুপার মো. নুরুল ইসলাম, সহকারী সুপার মো. রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর কবির, মো. নাজরুল ইসলাম, মো. নুরুল ইসলাম, মো. রওশন আলী, দীপঙ্কর কুমার তারাফদার, মো. কবির হোসাইন, রাহিমা খাতুন, মো. আবুল হাসান ও ফারহানা সুলতানাসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে খুলনায় বিভিন্ন কর্মর্সচি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে খুলনায় বিভিন্ন কর্মর্সচি

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি খুলনার যৌথ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ ও নাত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

২৬ আগস্ট সকাল সাড়ে নয়টায় খুলনা শিশু একাডেমিতে হামদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক গ্রুপ: প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি, খ গ্রুপ: পঞ্চম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি ও গ গ্রুপ: অষ্টম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত। দুপুর সাড়ে ১২টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। বেলা দুইটায় শিশু বিকাশ কেন্দ্রে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, প্রতিযোগিতা শুরুর ১৫ মিনিট পূর্বে উপস্থিত হয়ে প্রতিযোগীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তথ্যবিবরণী