গোবিন্দকাটিতে শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগে একব্যক্তি গ্রেপ্তার
সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাবারের প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির ওই ছাত্রীকে বাড়ির পাশের একটি কুলবাগানে নিয়ে মুখ ও চোখ কাপড় দিয়ে বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় অভিযুক্তের বড় স্ত্রীসহ কয়েকজন নারী ঘটনাটি দেখতে পান। পরে শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
শিশুটির মা-বাবার অভিযোগ, প্রতিবেশী রফিকুল তাকে প্রলোভন দেখিয়ে কুলবাগানে নিয়ে নির্যাতন করেছেন। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে রফিকুল দাবি করেছেন, কয়েকজন নারী তাকে সন্দেহের বশে আটক করেন।
ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই অভিযুক্ত রফিকুলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন।












