ছদ্মবেশী কালসাপ
দুখু হুমায়ুন
স্বাধীন দেশটা চায়নি যারা বেচতে তারা পারে,
ছলে ছুতায় গোল বাঁধায়ে শান্তি বিনাশ করে।
আঁধার পথে দালালী করে ক্রেতা জোগাঢ় করে,
শত্রুর সাথে মিতালী করে আঁধার পথেই ঘোরে।
শান্তির বাতাশ দেখলে ওদের দিলের ভেতর জ্বলে,
সুখের ঘরে বিষের বাতাশ ছড়ায় নানা ছলে।
ইনিয়ে-বিনিয়ে বুঝায় কতো কুটিল ছলা কলা,
সহজ সরল নিরিহ মনে জ্বালায় তুষের চুলা।
আস্তে ধীরে ছড়ায় আগুন বোঝা ভীষণ দায়,
লাগিয়ে অনল নিরলে বসে বাতাস তাঁতে দেয়।
ঘোলা জলে মাছ ধরার কৌশল ওরা জানে,
ধর্মের নামে অধর্ম সুর ছড়ায় মধুর তানে।
বিশাক্ত সাপ ডিম ছেড়েছে বাচ্চা কাচ্চা মেলা,
সবার মুখে বিষের থলি কালী নাগের চেলা।
বিজাত সাপকে ছেড়ে দিয়ে হয়েছে চরম ভুল,
সারা জীবন দিতে হচ্ছে সেই ভুলের সামুল।
কাল সর্প পোষ মানেনা আসেনা কভু বসে,
সুযোগ পেলে দংশন করে অমনি উঠে ফুশে ।
বীন বাজিয়ে ধরে ধরে ঝাপির মধ্যে ভরে,
বিষের দাত তুলতে হবে একটা একাট করে।









