সাতক্ষীরায় ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিন পালন
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাতে সাতক্ষীরা শহরের রয়েল প্লাস কনভেনশন হলে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয়।
জেলা ক্রীড়া দলের আহ্বায়ক ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, পৌর বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য মো. শের আলী, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জেলা ক্রীড়া দলের সদস্য সচিব মীর তাজুল ইসলাম রিপন, সাতক্ষীরা জজ আদালতের জিপি অ্যাডভোকেট অসীম কুমার ম-ল, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ খান অর্ঘ্যসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
আলোচনা সভা শেষে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, খেলোয়াড় এবং ক্রীড়া দলের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন।









