বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

জেলা প্রশাসকের মহানুভবতায় উচ্ছেদ হওয়া দুই ভূমিহীন ফিরে পেলেন তাদের বাসস্থান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ
জেলা প্রশাসকের মহানুভবতায় উচ্ছেদ হওয়া দুই ভূমিহীন ফিরে পেলেন তাদের বাসস্থান

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার ফয়জুল্লাহপুরের দুটি ভূমিহীন পরিবারের উচ্ছেদ কার্যক্রম বন্ধ করা হয়েছে। রবিবার ভূমিহীন আলাউদ্দিন সরদার ও রমা কুমার ম-লের আবেদনের ভিত্তিতে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার এ সিদ্ধান্ত নেন। তারই আদেশে রবিবার সন্ধ্যা ৬টায় বিচ্ছিন্ন করা বিদ্যুৎ সংযোগ স্থাপন করেছন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

এদিকে রবিবার সকাল ১০টা থেকে দুপুর দুটো পর্যন্ত সদর সহকারি কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ফয়জুল্লাহপুর মৌজার ঋষিপাড়ায় খাস জমি মাপ জরিপ করা হয়। এসময় কয়েকজন প্রভাবশালী কি পরিমান খাস জমি দখলে রেখেছেন তা চিহ্নিত করা হয়েছে।

ফয়জুল্লাহপুর ঋষিপাড়ার ভূমিহীন আলাউদ্দিন সরদার ও রমা কুমার ম-ল জেলা প্রশাসকের কাছে লেখা আবেদনপত্র ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত নির্দেশনা থেকে জানা গেছে, ছয় বছর আগে শহরের সুলতানপুরের আবু মুছা সরকারি আট ফুট রাস্তা দেখিয়ে ২৫ শতক জমি বিক্রি করেন। ওই জমির পশ্চিম পার্শ্বে ফয়জুল্লাহপুর-ফিংড়ি সড়কের পাশে আলাউদ্দিন সরদার ও রমা কুমার ম-ল প্রায় সাড়ে আট শতক সরকারি খাস জমিতে বসবাস করেন। তাদেরকে অন্যত্র সরাতে না পেরে ২৫ শতক জমি ক্রয়কারী জনৈক ব্যক্তি স্থানীয় কতিপয় ব্যক্তির সঙ্গে পরিকল্পনা করে তাদের দুইজনকে সাবেক জেলা প্রশাসকের সময়ে উচ্ছেদের পরিকল্পনা করেন। পরিকল্পনার অংশ হিসেবে একই জায়গায় সায়েম ফার্মসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি হিন্দু মন্দিরের থান বাদ দিয়ে গত ১৫ এপ্রিল লাল বাহিনীর সদস্যদের দিয়ে তাদের দুটি বাড়িতে ভাংচুর চালানো হয়। চলে যাওয়ার আগে তাদেরকে আগামি সাত দিনের মধ্যে জায়গা ছেড়ে চলে না গেলে বুলডোজার দিয়ে জায়গা খালি করা হবে বলে সতর্ক করা হয়।

 

বিষয়টি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তারা দুইজন রবিবার জেলা প্রশাসকের কাছে পূর্ণবাসনের আবেদনপত্রসহ দেখা করেন। এ সময় জেলা প্রশাসক সবকিছু শোনেন। একপর্যায়ে তাদেরকে ভেঙে দেওয়া ঘরবাড়ি সংস্কার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে এনে সেখানে বসবাসের মৌখিক অনুমতি দেন। একইসাথে ওই দীর্ঘ কালের বসবাসকারি ভূমিহীন হিসেবে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা দেন। একইভাবে সংযোগ বিচ্ছিন্ন হওয়া তিনটি বৈদ্যুতিক মিটার দ্রুত লাগিয়ে দেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে মুঠোফোনে নির্দেশনা দেন। সে অনুযায়ি সন্ধ্যা ৬টায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বৈদ্যুতিক মিটারের সংযোগ স্থাপন করে দেন।

এদিকে সাতক্ষীরা সদর সহকারি কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১০টার দিকে সদর সহকারি কমিশনারের উপস্থতিতে ফয়জুল্লাহপুর ঋষিপাড়ায় সরকারি খাস জমির পরিমাপ করা হয়। পরিমাপ শেষে উচ্ছেদের পরিকল্পনাকারীর জমির মধ্যে প্রায় সাড়ে পাঁচ শতক, বহুল আলোচিত মাইকেলের প্রাচীরের মধ্যে দেড় শতক, সিয়াম ফার্মের মধ্যে চার শতকের বেশি, ভাটি মন্দিরে প্রায় এক শতক ছাড়াও কয়েকটি প্রতিষ্ঠানে খাস জমির পরিমান নির্ধারণ করা হয়। এ ছাড়া আলাউদ্দিন ও রমা কুমার ম-লের জমির পরিমান আট শতক বলে নির্ধারণ করা হয়। রমা কুমার ম-ল ও আলাউদ্দিনের খাস জমি ব্যতীত অন্যান্যদের দখলে থাকা খাস জমিসহ অবশিষ্ট জমি উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে উদ্ধার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে উচ্ছেদ কার্যক্রম বন্ধ করে পূনঃরায় বসতবাড়ি সংস্কার করে বসবাস করার সূযোগ দেওয়ায় জেলা প্রশাসক মহোদয়কে মানবিক ও মহানুভব সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করেছেন আলাউদ্দিন সরদার ও রমা কুমার ম-ল। এতে মানববতার জয় হয়েছে ও ষড়যন্ত্রকারিদের নৈতিক পরাজয় হয়েছে বলে উল্লেখ করেন।

 

 

Ads small one

সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি প্রেসক্লাবের

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি প্রেসক্লাবের

সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের সময়োপযোগী একটি বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে কথিত গণমাধ্যমকর্মীসহ একটি মহল।

ধর্মান্ধতার আড়ালে ধর্মের নামে বাড়াবাড়ি পবিত্র ও মহান ধর্ম ইসলামও সমর্থন করেনা। বর্তমান তরুণ সমাজে খেলাধুলা ও সৃজনশীল কর্মকান্ডের গুরুত্ব বোঝাতে জেলা প্রশাসকের এ বক্তব্য নিয়ে কোনভাবেই বিভ্রান্তি তৈরি করার সুযোগ নেই।

মুলধারার গণমাধ্যমকর্মীদের সংগঠন সাতক্ষীরা প্রেসক্লাব জেলা প্রশাসকের বিরুদ্ধে এ ধরণের দায়িত্বজ্ঞানহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। পাশাপাশি সাতক্ষীরার স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল তৈরী করা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।

বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদক মাসুদুর জামান সুমন, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহী সদস্য যথাক্রমে এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদারসহ সকল সদস্য। প্রেস বিজ্ঞপ্তি

সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ আখ্যায়িত করার অভিযোগে ওলামা মাশায়েখ পরিষদের মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ আখ্যায়িত করার অভিযোগে ওলামা মাশায়েখ পরিষদের মানববন্ধন

সংবাদদাতা: সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ আখ্যায়িত করে জেলা প্রশাসক বক্তব্য দিয়েছেন অভিযোগ এনে বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৪টায় শহরের নিউমার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ওলামা মাশায়েখ পরিষদ, সাতক্ষীরা জেলার উদ্যোগে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জেলা প্রশাসকের বক্তব্য সাতক্ষীরার ধর্মপ্রাণ জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং জেলার মানুষের মর্যাদাকে ক্ষুণœ করেছে।

 

অধ্যক্ষ মাওলানা আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা ওসমান গণী, মাওলানা মনিরুল ইসলাম বেলালী, মাওলানা রুস্তম আলী তাওহিদী, মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সাতক্ষীরার মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতি, সহনশীলতা ও ধর্মীয় মূল্যবোধ ধারণ করে আসছে।

 

এধরনের মন্তব্য জেলার জনগণের প্রতি অসম্মানজনক এবং অনভিপ্রেত। তারা অবিলম্বে উক্ত বক্তব্য প্রত্যাহার এবং সংশ্লিষ্ট বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের দাবি জানান। সমাবেশে আরও বলা হয়, কোনো সরকারি কর্মকর্তার কাছ থেকে জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ সম্পর্কে অবমাননাকর মন্তব্য কাম্য নয়। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা। বিক্ষোভ সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

এন্টার টিভির তালা উপজেলা প্রতিনিধি হলেন আবু রায়হান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
এন্টার টিভির তালা উপজেলা প্রতিনিধি হলেন আবু রায়হান

জনপ্রিয় স্যাটেলাইট ও অনলাইন সংবাদমাধ্যম ‘এন্টার টিভি নিউজ’-এর তালা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবু রায়হান।

 

সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে সাতক্ষীরার তালা অঞ্চলের সংবাদ সংগ্রহ ও প্রচারের দায়িত্ব প্রদান করা হয়। প্রেসবিজ্ঞপ্তি