তালায় প্রকল্পের অগ্রগতিবিষয়ক কর্মশালা
তালা প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর উদ্যোগে সাতক্ষীরার তালা উপজেলায় বাস্তবায়িত ‘আলো’ প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে তালা উপজেলা পরিষদের হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়। প্রকল্পের ব্যবস্থাপক প্রদোষ মানখিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ বিশ্বাস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাস।












