তালায় লিয়াকত শেখের মৃত্যু, দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা মো. লিয়াকত শেখ(৬৫) ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৮টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি মরহুম আমিন শেখ পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আছর নামাজের পর শিবপুর মুক্তিযোদ্ধা কলেজের সামনের মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম, জামায়াত নেতা আজিজুর রহমান, বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা, ফারুক জোয়ার্দ্দার, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান বুধুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।












