বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনে তালায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনে তালায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: তালায় “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধিতে সপ্তাহব্যাপী প্রচারণাসহ পুরো আগস্ট মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে সেখানে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন ইপিআই টেকনিশিয়ান শেখ সাহিদুর রহমান রিপন।
সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফায়সাল সরদার, তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. আজিজুর রহমান, ভারপ্রাপ্ত ইনস্পেক্টর ইনচার্জ লিলিমা পারভিন, স্বাস্থ্য পরিদর্শক মো. মফিদুল ইসলাম, ভারপ্রাপ্ত স্যানিটারি ইনস্পেক্টর মো. খাইরুল ইসলাম, নার্সিং সুপারভাইজার খুদেজা পারভীন, নার্স ইনচার্জ মাহমুদা খানম এবং পরিসংখ্যান বিভাগের ইনচার্জ এস. এম. জাহাঙ্গীর আলম।
বক্তারা বলেন, জন্মের পরপরই নবজাতককে মায়ের শালদুধ (কলোস্ট্রাম) পান করাতে হবে এবং জীবনের প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোই সবচেয়ে নিরাপদ ও উপকারী। এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত হয় এবং অপুষ্টির ঝুঁকি কমে।
বক্তারা আরও বলেন, মায়ের বুকের দুধ পান করানোর ফলে মায়ের স্তন ক্যান্সার ও ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি কমে, প্রসব-পরবর্তী সুস্থতা দ্রুত ফিরে আসে এবং মা ও শিশুর মধ্যে গভীর মানসিক বন্ধন তৈরি হয়। তাই চিকিৎসাগত প্রয়োজন ছাড়া কোনো অবস্থাতেই ছয় মাস বয়সের আগে শিশুকে বাজারজাত গুঁড়া দুধ বা বুকের দুধের বিকল্প খাবার দেওয়া উচিত নয়। ‘মাতৃদুগ্ধ বিকল্প, শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুত সম্পূরক শিশুখাদ্য ও এর ব্যবহার-সংক্রান্ত সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী মাতৃদুগ্ধের বিকল্প পণ্যের প্রচার-প্রচারণা ও অপ্রয়োজনীয় ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে। কোন ডাক্তার নার্স বাজারের দুধের প্রেসক্রিপশন করলে ছয় মাসের কারাদ-ের বিধান রয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং সাধারণ মানুষকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে তালা উপজেলায় সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক প্রচারণা, স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম, মা ও অভিভাবকদের নিয়ে অবহিতকরণ সভা, হাসপাতাল ও কমিউনিটি পর্যায়ে পরামর্শ প্রদান এবং পুরো আগস্ট মাসজুড়ে ‘মাতৃদুগ্ধ বিকল্প আইন, ২০১৩’ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

Ads small one

সীমান্ত এলাকা থেকে চার লক্ষাধিক টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
সীমান্ত এলাকা থেকে চার লক্ষাধিক টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চার লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১৭ সেপ্টেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীন ভোমরা, ঘোনা, কুশখালী ও কাকডাঙ্গা বিওপির টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় আলাদা অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, মোবাইল ফোনের যন্ত্রাংশ, অ্যালুমিনিয়াম শেল, ওষুধ, জিরা, চিনি ও পাতার বিড়ি।

বিজিবি সূত্র জানায়, ভোমরা বিওপির দল সাতক্ষীরা সদর থানার ফলমোড় থেকে ১১ হাজার ৯৩০ টাকার অ্যালুমিনিয়াম শেল ও বিড়ি জব্দ করে। ঘোনা বিওপির দল দাঁতভাঙ্গা এলাকা থেকে ৬৫ হাজার টাকার মোবাইল যন্ত্রাংশ ও ওষুধ উদ্ধার করে। এ ছাড়া কুশখালী বিওপি সদর থানার আমতলা থেকে ৩ লাখ টাকার মোবাইল যন্ত্রাংশ জব্দ করে। অন্যদিকে কলারোয়ার কেড়াগাছি ও ভাদিয়ালি এলাকা থেকে কাকডাঙ্গা বিওপির সদস্যরা ৩৬ হাজার ৫০০ টাকা মূল্যের মদ, জিরা ও চিনি উদ্ধার করেন। সব মিলিয়ে উদ্ধারকৃত চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৩ হাজার ৪৩০ টাকা।

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবার ভোরে ঢাকায় নিজ পুত্রের বাড়িতে ঘুমন্ত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের ভগ্নিপতি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুজ্জামান পলাশের পিতা। তাঁর পিতার নাম মরহুম আব্দুল জলিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার আছরের নামাজের পর বামনখালি চাতালে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজাপূর্ব আলোচনায় অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, মরহুমের একমাত্র পুত্র আশরাফুজ্জামান পলাশ ও বড়ো ভাই ফজলে করিম। উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন এবং উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মুসল্লি জানাজায় শরিক হন। জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা আলাউদ্দিন। জানাজা নামাজ শেষে উপজেলার যুগিখালি ইউনিয়নের গোচমারা গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মরহুমের পুত্র আশরাফুজ্জামান পলাশ জানান, শুক্রবার জুম্মার নামাজ শেষে কলারোয়া বেত্রবতী হাইস্কুল জামে মসজিদ, কলারোয়া নতুন বাজার জামে মসজিদ, বামনখালি বাজার জামে মসজিদ, বামনখালি মসজিদ ও গোচমারা জামে মসজিদে দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা যুবদলের সদস্যসচিব তাওফিকুর রহমান সঞ্জুসহ উপজেলা যুবদল নেতৃবৃন্দ। অপরদিকে মরমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের কর্মকর্তা ও সকল সদস্যবৃন্দ।

বাংলাদেশের সাবেক কোচ ক্রুইফ এবার আসছেন ভিন্ন ভূমিকায়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
বাংলাদেশের সাবেক কোচ ক্রুইফ এবার আসছেন ভিন্ন ভূমিকায়

২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করেছেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। বাংলাদেশ অধ্যায়ে ১৬ ম্যাচে তার জয় মাত্র দুটি। চাকরি হারিয়ে বাংলাদেশ ছাড়ার পর অ্যামেচার ক্লাব নিয়ে কাজ করেছেন তিনি। শোনা যায়, পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। এবার ৫৫ বছর বয়সী এই কোচকে ভিন্ন ভূমিকায় ফিরিয়ে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনূর্ধ্ব-১৭ দলের কোচ হিসেবে তাকে নিয়োগ দিতে যাচ্ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘অনূর্ধ্ব-১৭ দলের কোচ হয়ে ক্রুইফ এবার আসছেন। দুই মাস কোচিং করাবেন। এরপর প্রয়োজন হলে তার মেয়াদ বাড়ানো হবে।’

ডাচ এই কোচকে ভবিষ্যতে বাংলাদেশের সব বয়সভিত্তিক দলের দায়িত্ব দেওয়ার ইচ্ছা রয়েছে বাফুফের। তবে তার আগে অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে তাঁর কাজের ধরন ও ফলাফল দেখতে চায় ফেডারেশন।

আগামী ২৪ সেপ্টেম্বর ক্রুইফের ঢাকায় আসার কথা রয়েছে। ঢাকায় পৌঁছে পরদিনই যশোরের শামসুল হুদা একাডেমিতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার।

আগামী ৮ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের বাছাইপর্ব। এই পর্বে বাংলাদেশের গ্রুপে রয়েছে সিরিয়া, ভুটান, ম্যাকাও ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। বাছাইপর্বকে সামনে রেখেই অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ক্রুইফ।