তালায় সাংবাদিক শিমুর স্মরণে স্মরণসভা ও দোয়া
সংবাদদাতা: তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি গাজী হাবিবুর রহমান শিমুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল চারটায় তালা পুরাতন সিনেমা হল চত্বরে তালা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। ক্লাবের আহ্বায়ক নারায়ণ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়।
তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বি এম জুলফিকার রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি ও তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মীর জাকির হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, সিনিয়র সাংবাদিক এম এম হাকিম, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত আলী, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেন, তালা বাজার বণিক সমিতির আহ্বায়ক এস এম নুরুল ইসলাম, তালা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি এবং ইসলামকাটি ইউনিয়নের ইউপি সদস্য মো. আলামীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম এম ফয়সাল, তালা প্রেসক্লাবের জ্যেষ্ঠ যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস এম হাসান আলী বাচ্চু, তালা রিপোর্টার্স ক্লাবের সদস্য মাওলানা মিজানুর রহমান, বাবলুর রহমান, এম এম মারুফ উল ইসলাম, শেখ বায়েজীদ হোসেন, শাহীনুর রহমান, শেখ সিদ্দিক, শেখ বাবলুর রহমান ও লিটন পারভেজসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্মরণসভায় বক্তারা প্রয়াত গাজী হাবিবুর রহমান শিমুর কর্মময় জীবন, সাংবাদিকতা এবং তালা রিপোর্টার্স ক্লাবের প্রতি তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর স্মৃতি ও কর্ম নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে প্রয়াত গাজী হাবিবুর রহমান শিমুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তালা রিপোর্টার্স ক্লাবের সদস্য মাওলানা মিজানুর রহমান।












