তালায় ২১ সদস্যের গ্রাম উন্নয়ন দল গঠন
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের কেসমতঘোনা গ্রামে ২১ সদস্যবিশিষ্ট একটি গ্রাম উন্নয়ন দল (ভিডিএফ) গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে কেসমতঘোনা মিশন হলরুমে এক সভায় এই কমিটি গঠন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’-এর ওভিটি প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়। সভায় তালা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাককে সভাপতি এবং বিপুল সরকারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক। সভায় প্রকল্পের মূল কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরেন ‘আলো’ প্রকল্পের প্রজেক্ট অফিসার রনজিত দাস। শুভেচ্ছা বক্তব্য দেন মিল অফিসার বিধানচন্দ্র বিশ্বাস।
সভায় ইউপি সদস্য রেবেকা মোকবুল, সল্ট সুপারভাইজার স্বর্ণালী দাস, কমিউনিটি সুপারভাইজার মনি শংকর সরকার এবং সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও এলাকার দলিত নেতৃবৃন্দসহ প্রায় ৫০ জন অংশীজন উপস্থিত ছিলেন।












