দক্ষিণের মশাল সম্পাদকের স্ত্রীর সুস্থতা কামনা
সংবাদদাতা: দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর স্ত্রী হেনা অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২৬ মে) প্রথমে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ তাঁকে শহরের সংগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অধ্যক্ষ আশেক-ই-এলাহী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একাধিক পোস্টে স্ত্রীর অসুস্থতার বিষয়টি জানান। তিনি লেখেন, তাঁর স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং চিকিৎসকদের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় তাঁর কলার বোন ভেঙে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। বর্তমানে তিনি সংগ্রাম হাসপাতালের ৩১৯ নম্বর কেবিনে চিকিৎসাধীন। ফেসবুক পোস্টে আশেক-ই-এলাহী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যুৎ সংকট ও চিকিৎসাসেবার ভোগান্তির বিষয়ও তুলে ধরেন।
তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ সমস্যার কারণে সিটি স্ক্যান ও লিফট বন্ধ থাকায় রোগী ও স্বজনদের দুর্ভোগ পোহাতে হয়েছে। প্রচ- গরমে অনেক রোগী অসুস্থ হয়ে পড়েন বলেও উল্লেখ করেন তিনি। সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার নির্বাহী সম্পাদক হাসান গফুর, বার্তা সম্পাদক আব্দুর রহমান, বিশেষ প্রতিনিধি এসএম আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার সাইফুল আজম খান মামুনসহ সকল প্রতিনিধিবৃন্দ।






