দেবহাটায় প্রবীণ ব্যক্তি জোহর আলী মোল্লার দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি: দেবহাটার সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ. এফ. রহমান হলের সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম হিমেলের পিতা জোহর আলী মোল্লাহর (৭২) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
শনিবার বাদ মাগরিব সখিপুর বাজার জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন ময়না ও বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।










