শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশের কিশোরী উদ্ধার পশ্চিমবঙ্গের সীমান্তের এক গ্রামে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
বাংলাদেশের কিশোরী উদ্ধার পশ্চিমবঙ্গের সীমান্তের এক গ্রামে

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের ঢাকার বাসিন্দা এক কিশোরীকে পশ্চিমবঙ্গের এক সীমান্তবর্তী গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। পশ্চিমবঙ্গের স্বরূপনগরে এই কিশোরীকে শনিবার অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। জ্ঞান ফেরার পরে তাকে পুলিশের কাছে তুলে দেয়া হয়েছে। কিশোরীর বয়স ১৪-১৫ বছর বলে পুলিশের অনুমান।

পুলিশ সূত্রে খবর, পাচারকারীদের খপ্পরে পড়েছিল কিশোরীটি। তাকে বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হয়েছিল। তবে বিপদের সম্ভাবনা আঁচ করে পাচারকারীরা কিশোরীকে ফেলে পালিয়ে গেছে। জ্ঞান ফেরার পর পুলিশের জিজ্ঞাসাবাদে কিশোরীটি জানিয়েছে, তার বাড়ি বাংলাদেশের রাজধানী ঢাকায়। দিন দুয়েক আগে সাতক্ষীরা জেলায় পিসির বাড়ি যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল সে। সেই সময় রাস্তায় দুই পরিচিতের সঙ্গে দেখা হয়। কিশোরী সাতক্ষীরায় যাচ্ছে শুনে দু’জন জানান, তারাও ওই দিকেই যাচ্ছেন। তারা আত্মীয়ের বাড়ি পৌঁছে দেবে তাকে। মেয়েটি সরল বিশ্বাসে তাদের সঙ্গে রওনা দিয়েছিল।

সে আরও জানিয়েছে, রাস্তায় তাকে পানি খাইয়েছিলেন সঙ্গের দুই পরিচিত ব্যক্তি। তার পর আর তার কিছু মনে নেই।

 

Ads small one

তালা থানা স্ট্যাম্প ভেন্ডার সমিতির কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
তালা থানা স্ট্যাম্প ভেন্ডার সমিতির কমিটি গঠন

সংবাদদাতা: তালা থানা স্ট্যাম্প ভেন্ডার সমিতির নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে কলারোয়া থানা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে হায়দার আলীকে সভাপতি ও আবুল কালামকে সাধারণ সম্পাদক মনোনীত করে নতুন কমিটি গঠন করা হয়।

আশাশুনি স্ট্যাম্প ভেন্ডার সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম লিংকনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি আলী মর্তুজা খোকন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদসহ বিভিন্ন উপজেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সদস্য ও প্রতিনিধিরা।

 

শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় আহত ১, থানায় লিখিত অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় আহত ১, থানায় লিখিত অভিযোগ

সংবাদদাতা: শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মন্টুলাল সরদার নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রের খবর, মুন্সীগঞ্জ উত্তর কদমতলা গ্রামের অনিল কৃষ্ণ সরদারের ছেলে সুরঞ্জন কুমার সরদার বাদী হয়ে শ্যামনগর থানা কর্মকর্তার (ওসি) কাছে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে শরিকদের সঙ্গে জমি ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টায় শ্রীফলকাটি বকুলতলা এলাকায় মেজো ভাইয়ের ভাড়া বাসার সামনে প্রতিপক্ষের সঙ্গে তাঁদের বাকবিত-া হয়। একপর্যায়ে একই গ্রামের প্রশান্ত সরদার, তাপস সরদার, কালীচরণ মুন্ডা ও সঞ্জয় মুন্ডাসহ ১০-১২ জন সংঘবদ্ধ হয়ে হামলা চালায়।
হামলাকারীদের লাঠির আঘাতে মন্টুলাল সরদারের মাথা ও কপাল ফেটে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। পরে আহত মন্টুকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ জানায়, লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

শ্যামনগরে নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
শ্যামনগরে নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা

সংবাদদাতা: শ্যামনগর ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল চারটায় ‘নকশীকাঁথা’ কার্যালয়ে সংস্থার নির্বাহী পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সার্বিক ব্যবস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত অধ্যাপিকা সাহানা হামিদের সভাপতিত্বে সভার শুরুতে পূর্ববর্তী বৈঠকের কার্যবিবরণী পাঠ ও বর্তমান মিটিংয়ের লক্ষ্য-কর্মপরিকল্পনা উপস্থাপন করেন তপন চন্দ্র সরকার। পূর্ববর্তী সভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনায় অংশ নেন সদস্য লাকি, বেবী নাজনিন, প্রতিমা রানী, নিলিমা ও শিবানী ভারতী প্রমুখ। সভায় নাগরিক কমিটির নারী-পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।