দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত আবাসনের ঠিকাদার নির্বাচন লটারির সম্পর্ক হয়েছে। সোমবার (২২ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ লটারি সম্পন্ন হয়।
২০২৫-২০২৬ অর্থ বছরে ৩য় পর্যায়ে অসচ্ছল বীরমুক্তিযোদ্ধাদের লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল বারী মোল্যা, যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব সহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রকাশ্য লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়। এসময় লটারীতে মেসার্স সায়নী এন্টারপ্রাইজ প্রথম। মেসার্স জিয়া ট্রেডার্স ২য় এবং মেসের্স সাতক্ষীরা ট্রেডার্স ৩য় স্থান অর্জন করে।









