দৈনিক পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা সম্পাদকের বোনের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
নিজস্ব প্রতিনিধি: দৈনিক পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম লিয়াকত আলীর ছোট বোন শামসুন্নাহার মনির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে তালা প্রেসক্লাব।
এক শোকবার্তায় তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি এস এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক খাঁন নাজমুল হুসাইন, জ্যেষ্ঠ যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস এম হাসান আলী বাচ্চু, দপ্তর সম্পাদক বি এম বাবলুর রহমান, প্রচার সম্পাদক এস এম জহর হাসান সাগর, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য এস এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, যমুনা টিভির সাতক্ষীরা স্টাফ রিপোর্টার এস এম আকরামুল ইসলাম, মো. বাহারুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য আইনজীবী কবির আহমেদ, মো. সোহাগ হোসেন মোড়ল, শেখ ফয়সাল হোসেন ও পার্থ প্রতিম ম-ল, সাধারণ পরিষদের সদস্য মো. লিটন হুসাইন, মো. হাফিজুর রহমান, কাজী এনামুল হক বিপ্লব, খাঁন আল-মাহবুব হুসাইন, কাজী জীবন বারী, মো. সাগর মোড়ল ও মো. মোস্তাফিজুর রহমান রাজুসহ অন্য সদস্যরা শোক প্রকাশ করেন।









