বিভিন্ন উপজেলায় ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মহড়া
Oplus_131072
পত্রদূত ডেস্ক: “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”Ñএই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে উদযাপিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
দিবসটি উপলক্ষে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য আয়োজনে র্যালি বের হয়। র্যালি পরবর্তীতে আলোচনা সভা ও ভূমিকম্প-অগ্নিকা- বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ। পরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজের সভাপতিত্বে আলোচনা সভা ও ভূমিকম্প-অগ্নিকা- বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম, অতিরিক্ত পুলিশ সুপার জামিল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলাউদ্দিন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সুশীলনের উপপরিচালক জি এম মনিরুজ্জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম ও ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইফুজ্জামান। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের অংশগ্রহণে গ্যাস সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণ, প্রাথমিক চিকিৎসা ও উদ্ধারকাজের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

দেবহাটা: দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দেবহাটার থানার প্রতিনিধি বিপ্লব কুমার, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, বিএনপি নেতা শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, ইউআরসি কর্মকর্তা মহিতোষ কর্মকার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন এবং ফায়ার স্টেশনের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনেরা।

আশাশুনি: আশাশুনিতে র্যালি, আলোচনা সভা, পটগান ও দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কু-ুর সভাপতিত্বে ও পিআইও আমিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন এস এম মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, বিএনপির সাবেক সদস্যসচিব মশিউল হুদা তুহিন, সিপিপির মুন্সী নূর মোহাম্মদ, ফায়ার স্টেশনের ওয়ারহাউস ইনস্পেক্টর ইলিয়াছ হোসেন ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন। এর আগে অনুষ্ঠিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে পটগান, পাফেট শো এবং ফায়ার সার্ভিস ও সিপিপির সহযোগিতায় উদ্ধার ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
কলারোয়া: কলারোয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, একাডেমিক সুপারভাইজার তাপস দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির, প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক এম এ সাজেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও সাংবাদিক দেলোয়ার হোসেন। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ভূমিকম্প ও অগ্নিকা- নির্বাপণে মহড়া প্রদর্শন করে।

কয়রা (খুলনা): কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মাঠে আগুন, বজ্রপাত ও ভূমিকম্প থেকে আত্মরক্ষার্থে করণীয় বিষয়ক মহড়া এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবেরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শরিফুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জি এম মাওলা বকস, জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান ও ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আব্দুল আহাদসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা।

পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সকালে একটি র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, বিএনপির সদস্যসচিব এস এম ইমদাদুল হক ও জামায়াতের সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও ফায়ার সার্ভিস-সিপিপির প্রতিনিধিরা অংশ নেন।






