ধুলিহরের ইসলামিয়া কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের চারা বিতরণ
0-4064x3074-0-0#
নিজস্ব প্রতিনিধি: ধুলিহরের হযরত আবু বকর সিদ্দিক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
সকালে ব্রহ্মরাজপুর বাজারের ‘মায়ের দোয়া ট্রেডার্স’ ও ‘ভাই ভাই হাইব্রিড নার্সারি’র স্বত্বাধিকারী মো. মোখলেছুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে এই চারাগাছগুলো বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ওসমান গনি, উপাধ্যক্ষ মো. আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক মো. আব্দুর রশিদ, মো. মেহেরুল্লাহ, মো. শওকত আলী সরদার ও মাওলানা খালিদ সাইফুল্লাহ সহ অন্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বৃক্ষরোপণের গুরুত্ব এবং চারা রোপণের সঠিক পদ্ধতি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্ষতিকর উপাদান থেকে প্রকৃতিকে বাঁচাতে গাছ আমাদের পরম বন্ধু। তাই প্রত্যেক শিক্ষার্থীর নিজ উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা উচিত। গাছ পেয়ে আনন্দের সাথে বাড়ি ফিরতে দেখা যায় শিক্ষার্থীদের।









