রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে এগারো লক্ষাধিক টাকার মালামাল জব্দ, একজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে এগারো লক্ষাধিক টাকার মালামাল জব্দ, একজন আটক

পত্রদূত রিপোর্ট: মঙ্গলবার ও বুধবার (১১ ও ১২ আগস্ট ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ বৈকারী, কুশখালি ও কাকডাঙ্গা এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ জন আসামীসহ মোবাইল ও মোটরসাইকেল এবং ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, কুশখালি বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার বেড়ি বাঁধ হতে ২ লাখ ২০ হাজার ৮০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি আভিযানে কলারোয়া থানার কেড়াগাছি ও গেড়াখালি হতে ৪ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

এছাড়াও, বৈকারী বিওপির পৃথক দুইটি আভিযানে সাতক্ষীরা সদর থানার বৈকারী গ্রাম হতে একজনকে আটক করে। আটককৃতের নাম মোঃ বাবু (২৯)। সে সাতক্ষীরা সদর থানার কাথন্ডা গ্রামের মোঃ সাইজুল ইসলামের ছেলে। এছাড়া ছয়ঘরিয়া হতে ৪ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় মোবাইল, মোটরসাইকেল এবং মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ১১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

 

 

Ads small one

জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সভাপতি সান্টু চৌধুরী ও সাধারণ সম্পাদক রনজু

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সভাপতি সান্টু চৌধুরী ও সাধারণ সম্পাদক রনজু

সংবাদদাতা: সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির আয়োজনে শহরের পলাশপোলস্থ রয়েল প্লাস কনভেনশন সেন্টারে আব্দুল মোমেল খান চৌধুরী (সান্টু চৌধুরী) এর সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ।

 

এসময় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আলহাজ্ব মো. আব্দুর রউফকে প্রধান উপদেষ্টা, আব্দুল মোমেল খান চৌধুরী (সান্টু চৌধুরী) কে সভাপতি ও শেখ সাইদ আহমেদ রনজুকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন-কার্যকরী সভাপতি মো. শহিদুল্লাহ (ইএসএল), যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম শফি, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম সাগর, দপ্তর সম্পাদক শওকাত হোসেন বাবলু, বন্দর সম্পাদক আব্দুল জলিল (মোঝ ভাই)।

 

এছাড়াও ২ জন সদস্যের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে। সংগঠনের সামগ্রীক উন্নয়ন ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সকলের সকলের সহযোগিতা কামনা করেছেন নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ। কমিটি ঘোষণা করার পরই জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছে নবগঠিত কমিটির নেতৃবৃন্দদেরকে।

ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি বজায় রাখার আহবান এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি বজায় রাখার আহবান এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের

সংবাদদাতা: সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সবার দায়িত্ব। রবিবার (১৮ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, সাতক্ষীরা শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি খোরশেদ আলম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শহিদ হাসান, সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তালেব প্রমূখ।

মুহাদ্দিস আব্দুল খালেক তার বক্তব্যে বলেন, দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের ধর্মীয় অনুষ্ঠান উদ্যাপনে কোনো ধরনের বাধা সৃষ্টি হোক, তা তাঁরা চান না। পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মধ্য দিয়ে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই-পরবর্তী কঠিন পরিস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা তাঁদের পাশে থাকার চেষ্টা করেছেন। এবারও পূজামন্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

অনুষ্ঠানে সংসদ সদস্য জানান, সাতক্ষীরায় ১১১টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পূজামন্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি মন্ডপে ২৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দুর্গা পূজায় খাদ্য সামগ্রী বিতরণ করলেন শেখ শফিক-উদ-দ্দৌলা সাগর

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
দুর্গা পূজায় খাদ্য সামগ্রী বিতরণ করলেন শেখ শফিক-উদ-দ্দৌলা সাগর

সংবাদদাতা: শারদীয় দুর্গা পূজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বী মানুষের খুশি ভাগাভাগি করে নিতে প্রতিবছরের ন্যায় হিন্দু ধর্মালম্বী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) সকালে শহরের পলাশপোলস্থ টেনিস গ্রাউন্ডে সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি শেখ শফিক-উদ-দ্দৌলা সাগর তার ব্যক্তিগত উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, জেলা মন্দির সমিতির সভাপতি এডভোকেট সোমনাথ ব্যানার্জি, সাবেক শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, জয় মহাপ্রভু সেবক সংঘের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুশান্ত ঘোষ প্রমুখ। এসময় পৌরসভার ৯ নং ওয়ার্ডের হিন্দুধর্মালম্বী ৬৪টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

খাদ্য সামগ্রী মধ্যে ছিল- ময়দা, সুজি, তেল, চিনি, ছোলার ডাল সহ বিভিন্ন মসলা সামগ্রী। খাদ্য সামগ্রী বিতরণকালে ৯ নং ওয়ার্ডের হিন্দুধর্মালম্বী নেতাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।