সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাইকগাছায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি অফিসার মো. একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়,খাদ্য কর্মকর্তা মো. হাসিবুর রহমান, আইসিটি অফিসার মো. আব্দুস সামাদ, সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প এবং বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী উপস্থাপন, ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা শিক্ষার্থীরা তাদের জ্ঞান, মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটাচ্ছে।

Ads small one

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

অনলাইন ডেস্ক: যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। রবিবার (৩১ মে) রাত ৯টার দিকে মণিরামপুর-রাজগঞ্জ সড়কের তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দুই যুবক হলেন, উপজেলার কাশিমপুর ইউনিয়নের নাদরা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাকিব (২৭) এবং একই গ্রামের কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)।

স্থানীয়রা ও পুলিশ জানায়, এদিন রাত ৯টার দিকে রাকিব ও মেহেদী হাসান একই মোটরসাইকেলে করে রাজগঞ্জ বাজার থেকে নিজ বাড়ি নাদরা গ্রামের দিকে ফিরছিলেন। পথিমধ্যে তালতলা এলাকায় পৌঁছালে সামনে থাকা অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করার চেষ্টা করেন তারা। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে তারা দু’জনেই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালে কর্মরত পুলিশ সদস্য শামীম হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ জানিয়েছে, রাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহতের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ দখলের দাবি ইসরায়েলের

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ণ
৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ দখলের দাবি ইসরায়েলের

দক্ষিণ লেবাননে স্থল অভিযান আরও বিস্তৃত করার অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিউফোর্ট দুর্গ (বিউফোর্ট ক্যাসেল) দখলের দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনাকে হিজবুল্লাহবিরোধী অভিযানে ‘সিদ্ধান্তমূলক পরিবর্তন’ হিসেবে উল্লেখ করেছেন।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তাদের স্থল সেনারা এখন লিতানি নদীকে কেন্দ্র করে নির্ধারিত আগের সীমারেখার আরও গভীরে প্রবেশ করছে। একই সময়ে দক্ষিণ লেবাননের বিস্তৃত এলাকায় নতুন করে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসরায়েলের এই সামরিক তৎপরতার সমালোচনা করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান বেসামরিক মানুষের প্রাণহানি, বাস্তুচ্যুতি ও অবকাঠামো ধ্বংসের কারণ হচ্ছে এবং এর অবসান হওয়া উচিত। একই সঙ্গে তিনি হিজবুল্লাহকেও ইসরায়েলের ওপর হামলা বন্ধ করে নিরস্ত্র হওয়ার আহ্বান জানান।

অন্যদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণাঞ্চলে ‘সমষ্টিগত শাস্তি’ ও ‘ভূমি পুড়িয়ে দেওয়ার নীতি’ অনুসরণের অভিযোগ তুলেছেন।

ফ্রান্স এ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক চেয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, দক্ষিণ লেবাননে চলমান বড় ধরনের সামরিক উত্তেজনার কোনো যৌক্তিকতা নেই এবং দ্রুত অস্ত্রের নীরবতা প্রয়োজন। জার্মানিও ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

প্রায় ৯০০ বছর আগে ক্রুসেডারদের নির্মিত বিউফোর্ট দুর্গ লিতানি উপত্যকার ওপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান। ১৯৮২ সালে প্রথম লেবানন যুদ্ধে ইসরায়েল এটি দখল করেছিল। পরে ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের সময় দুর্গটি ছেড়ে দেয়।

দুর্গটি পুনর্দখলের পর নেতানিয়াহু বলেন, ইসরায়েল এখন ‘ভয়ের বাধা ভেঙে’ উদ্যোগী ভূমিকা নিচ্ছে এবং হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে।

ইসরায়েল বলছে, হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেড়ে যাওয়ার জবাবে তারা অভিযান জোরদার করেছে। তবে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বিদ্যমান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। ফলে যুদ্ধবিরতি কার্যত অকার্যকর হয়ে পড়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা।

লেবাননের কর্তৃপক্ষের হিসাবে, সংঘাতে এখন পর্যন্ত দেশটিতে ৩ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের ২৫ জন সেনা নিহত হয়েছেন।

সূত্র: বিবিসি

লেবাননে উত্তেজনা বাড়তেই বিশ্ববাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
লেবাননে উত্তেজনা বাড়তেই বিশ্ববাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি

লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে জোরদার হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের ছয় সপ্তাহের বেশি সময় পরও ইসরায়েল দক্ষিণ লেবাননে আরও গভীরে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত বৃদ্ধির আশঙ্কায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সোমবারের লেনদেনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৭১ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ৭৩ ডলারে পৌঁছায়। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৩৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৩ দশমিক ২৮ ডলারে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েল-লেবানন সংঘাত তীব্র হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। এতে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

বাজারে আরও উদ্বেগ বাড়িয়েছে হরমুজ প্রণালিকে ঘিরে পরিস্থিতি। বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে যায়। ইরান সেখানে নতুন করে মাইন পেতে থাকতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই জলপথ দ্রুত স্বাভাবিক হবে কিনা, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

আইজি মার্কেটসের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, যুদ্ধবিরতি বা কোনো সমঝোতা হলেও তাৎক্ষণিকভাবে বাজারে বিপুল পরিমাণ তেল সরবরাহ বাড়বে না। ফলে সরবরাহ-সংকটের আশঙ্কা থেকেই যাচ্ছে।

অন্যদিকে সপ্তাহান্তে প্রকাশিত চীনের অর্থনৈতিক তথ্য প্রত্যাশার চেয়ে দুর্বল ছিল। দেশটির কারখানা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে, যা বৈশ্বিক জ্বালানি চাহিদা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। তবে আপাতত সরবরাহ-সংক্রান্ত ঝুঁকিই বাজারকে বেশি প্রভাবিত করছে।

সূত্র: রয়টার্স