মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধা মর্মান্তিক মৃত্যু বরণ করেছে। উপজেলার গদাইপুর ইউনিয়নের তকিয়া গ্রামের রহিমা খাতুন (৫০) নিজ বাড়িতে ফ্রীজের সুইস দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছে। তার স্বামী মৃত হোসেন সানা।

জানা গেছে, ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২ টায় নিজ বাড়িতে ঘরের ফ্রীজের সুইজ দিতে গিয়ে রহিমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে পরিবারের লোকজন রহিমা বেগমকে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Ads small one

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ধস, রক্ষায় যৌথ প্রচেষ্টা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ধস, রক্ষায় যৌথ প্রচেষ্টা

বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ১০০ মিটার বেড়িবাঁধের বড় অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়েছে। বাঁধ সুরক্ষায় কাজ করছেন পাউবো ও স্থানীয় বাসিন্দারা।

সোমবার ভোরে আকস্মিকভাবে বাঁধের প্রায় ৮০ ফুট অংশ নদীতে ধসে যায় এবং আরও ২০ ফুটে ফাটল দেখা দেয়। এতে পুরো বাঁধটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা জিও ব্যাগ ও মাটি ফেলে বাঁধ রক্ষায় কাজ শুরু করেন। পরবর্তীতে বিএনপির নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি এবং সাধারণ মানুষ তাঁদের সঙ্গে যোগ দেন। দিনভর চার শতাধিক মানুষ বাঁধ সংস্কারে অংশ নেন। পাউবোর পক্ষ থেকে বালিভর্তি জিও টিউব ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। জোয়ারের পানিতে রাতে পুনরায় ঝুঁকি তৈরি হলে স্থানীয় বাসিন্দারা রাত দেড়টা পর্যন্ত কাজ করে ভাঙন ঠেকান। মঙ্গলবার সকাল থেকেও বাঁধের কাজ অব্যাহত রাখা হয়েছে।

বেড়িবাঁধ ধসে পড়ায় প্রতাপনগর ইউনিয়নের ১৪টি গ্রামের প্রায় ৬ হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ২৫ হাজারের বেশি মানুষ পানিবন্দী হওয়ার আতঙ্কে রাত কাটিয়েছেন।

সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করে জানান, পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে এবং দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাউবোর বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আবদুর রহমান তাজকিয়া জানান, জোয়ারের চাপে ধস নেমেছে। বিকল্প বাঁধ নির্মাণ ও জিও টিউব ডাম্পিংয়ের কাজ চলছে।

বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সভা

পত্রদূত ডেস্ক: খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে এ সভা হয়।

সভায় বিভাগীয় কমিশনার মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং পরিবার থেকে সচেতনতা তৈরির ওপর জোর দেন। তিনি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মাদকের প্রবেশপথ চিহ্নিত করে তা বন্ধ করা এবং মাদকের কুফল নিয়ে প্রচার-প্রচারণা বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় জানানো হয়, জুলাই ও আগস্ট মাসে খুলনা বিভাগের ১০টি জেলায় মাদকের বিরুদ্ধে ২,৩৪৫টি অভিযান চালানো হয়েছে। এতে ৮৭০টি মামলায় ৭০১ জনকে সাজা দেওয়া হয়েছে।
অনলাইন ও সরাসরি উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনাঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আহসানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সাতক্ষীরায় আইনজীবী ফোরামের আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
সাতক্ষীরায় আইনজীবী ফোরামের আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা আইনজীবী সমিতির লাইব্রেরি হলে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্যসচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিন। সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন সাতক্ষীরা সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম।

সভায় সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন পরিচালনা করার জন্য দ্রুতই জ্যেষ্ঠ আইনজীবীদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও সভায় আলোচনা হয়। সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে অ্যাডভোকেট মো. নুরুল আমিন, খাজরা ইউনিয়নে অ্যাডভোকেট মোস্তফা জামান এবং কুল্লা ইউনিয়নে অ্যাডভোকেট খোরশেদ আলম ডালিমকে চেয়ারম্যান পদে প্রার্থী করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁদের দলীয় মনোনয়ন দেওয়ার অনুরোধ জানিয়ে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।