পাইকগাছায় মাছ কেনা নিয়ে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃ*ত্যু
কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বাজার থেকে ছোট মাছ কিনে আনা নিয়ে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির পর রহিমা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গাছে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রহিমা বেগম লস্কর গ্রামের গোলাম রসুলের স্ত্রী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বাজার থেকে স্বামী ছোট মাছ কিনে আনলে তা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে বাড়ির পাশের একটি বটগাছের ডালে গলায় ফাঁস দেন রহিমা। প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।












