রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ
পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ

প্রকাশ ঘোষ বিধান; পাইকগাছা: মাটির স্বাস্থ্য সুরক্ষা ও জৈব সবুজ সার উৎপাদনে পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে ধৈঞ্চার আবাদ করা হয়েছে। মাটির স্বাস্থ্য সুরক্ষায় ধৈঞ্চা একটি অত্যন্ত কার্যকরী ও উপকারী সবুজ সার। এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে, ক্ষতিকর রাসায়নিক সারের ব্যবহার কমায় এবং এর শিকড়ে থাকা নডিউল প্রাকৃতিকভাবে নাইট্রোজেন সংবন্ধন করে। মাটির স্বাস্থ্য সুরক্ষা ও জৈব সার উৎপাদনে খামারে ধৈঞ্চার আবাদ করা হয়।

মাটির প্রাকৃতিক উর্বারতা বাড়াতে জৈব সারের বিকল্প নেই। সবুজ সার হিসাবে খ্যাত ধৈঞ্চা গাছ মাটির সঙ্গে মিশে উর্বাতরা শক্তি বৃদ্ধি করে। একই মাটিতে বারবার আবাদ করার ফলে মাটির শক্তি হ্রাস পায়। ধৈঞ্চার সবুজ চারা গাছ মাটির সঙ্গে চাষ করে মিশিয়ে দিলে মাটি তার পূর্ণশক্তি ফিরে পায়। মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য ধৈঞ্চা চাষের গুরুত্ব অপরিসীম। এটি একটি সবুজ সার, যা মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে।

ভিয়েতনাম জাতের এসব ধঞ্চা গাছের শিকড়, কান্ড এবং পাতার নিচে ছোট ছোট দানার মতো গঠন তৈরি হয়। এগুলোকে নডিউল বলা হয়। ধঞ্চা গাছ বাতাসের নাইট্রোজেন সংগ্রহ করে এসব নডিউলে জমা রাখে। এ জন্য ধইঞ্চা গাছ মাটিতে মিশিয়ে দিলে সেই জমিতে ইউরিয়া সারের অভাব দূর হয়। এ ছাড়া ধইঞ্চা গাছের সবুজ পাতা ও কান্ড মাটিতে পচে জৈব সারের ঘাটতি পূরণ করে। এ জন্য এটাকে সবুজ সার হিসেবে গণ্য করা হয়। ধৈঞ্চা গাছ মাটিতে মেশানোর ফলে মাটির ভৌত, রাসায়নিক এবং জৈবিক গুণাগুণ বৃদ্ধি পায়। এছাড়া, ধৈঞ্চা বায়ু থেকে নাইট্রোজেন শোষণ করে মাটিতে যুক্ত করে, যা উদ্ভিদের জন্য একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান।

খামার সূত্রে জানা গেছে, মাটির স্বাস্থ্য সুরক্ষা ও জৈব সার প্রয়োগ করতে প্রতি বছর খামারের চাষের জমিতে ধৈঞ্চার আবাদ করা হয়। প্রতি বছরের মত এ বছর পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে ৬৫ একর জমিতে ধৈঞ্চার আবাদ হয়েছে। ধৈঞ্চা সবুজ সার হিসাবে খ্যাত। বৃষ্টি শুরু হলে জমিতে প্রাকৃতিক সবুজ বাড়াতে খামারে ধৈঞ্চার বীজ বপন করা হয়। দেড় থেকে পৌনে ২ মাস পর ধৈঞ্চার সবুজ গাছ ৩ থেকে ৪ ফুট উচু হলে চাষ করে ধৈঞ্চা গাছ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়।

বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ নাহিদুল ইসলাম জানান, ধৈঞ্চার গাছ সবুজ সার হিসাবে খ্যাত। মাটিতে জৈব সার বৃদ্ধিতে ধৈঞ্চা গাছের বিকল্প নেই। ধৈঞ্চা গাছ মাটিতে মিশে উর্বারতা বৃদ্ধি করে। জমিতে সার, কিটনাশক কম লাগে এবং রোগ বালাই ও পোকা মাকড়ের আক্রমণও কম থাকে। এতে করে ফসল উৎপাদনে খরচ কম হয়।

তিনি আরোও বলেন, বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য ধৈঞ্চা চাষ করা হয়। মূলত, মাটির উর্বরতা বৃদ্ধি ও জৈব সার উৎপাদনের উদ্দেশ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। ৬৫ একর জমিতে ধৈঞ্চা চাষ করা হচ্ছে, যা মাটির স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাটির স্বাস্থ্য সুরক্ষায় এটা একটা উত্তম পদ্ধতি। মাটির গুণগত মান বজায় রাখার জন্য জৈব সারের বিকল্প নেই।

 

 

Ads small one

দাদাসাহেব ফালকে পুরস্কারে টেইলর সুইফট, নেটদুনিয়ায় হাসির রোল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
দাদাসাহেব ফালকে পুরস্কারে টেইলর সুইফট, নেটদুনিয়ায় হাসির রোল

বিশ্বসংগীতের জনপ্রিয় তারকা টেইলর সুইফটের পুরস্কারের তালিকায় যুক্ত হলো আরও একটি সম্মাননা। ভারতের দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২০২৬ সালের আয়োজনে ‘ইন্টারন্যাশনাল আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন এই মার্কিন সংগীতশিল্পী।

গত ২০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন আয়োজকেরা। সেখানে টেইলর সুইফটকে আন্তর্জাতিক বর্ষসেরা শিল্পী হিসেবে সম্মানিত করার কথা জানানো হয়।

আয়োজকদের ঘোষণায় বলা হয়, সমসাময়িক সংগীত, গান রচনা ও সরাসরি সংগীত পরিবেশনায় অসাধারণ অবদান, বিশ্বজুড়ে সাংস্কৃতিক প্রভাব এবং সংগীতশৈলীর স্বীকৃতি হিসেবে টেইলরকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

এদিকে এমন ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও হাস্যরস। ভারতের চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব দাদাসাহেব ফালকের নামে আয়োজিত পুরস্কারে বিশ্বসংগীতের এই তারকার নাম দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ বিষয়টি নিয়ে মজার মন্তব্যও করেছেন।

একজন লিখেছেন, ‘টেইলর সুইফটের হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার! ২০২৬ সাল আর কতটা অদ্ভুত হতে পারে!’

আরেকজন মজা করে লিখেছেন, ‘অবশেষে তিনি রাফতারের পর্যায়ে পৌঁছেছেন। অভিনন্দন!’

অন্য একজন লিখেছেন, ‘গ্র্যামি আবার কী! টেইলর সুইফট তো দাদাসাহেব ফালকে থেকেই বছরের সেরা অ্যালবামের পুরস্কার জিতে নিয়েছেন।’

আরেকজনের মন্তব্য, ‘আশা করি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি ‘চিগি উইগি’ অথবা অন্তত ‘ধুম মাচালে’ গাইবেন।’

টেইলর সুইফটের পাশাপাশি ২০২৬ সালের এই আয়োজনের আন্তর্জাতিক বিভাগে আরও কয়েকজন তারকাকে সম্মানিত করা হয়েছে। বিশ্ব চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য স্বীকৃতি পেয়েছেন নির্মাতা জেমস ক্যামেরন। ‘সিনার্স’ সিনেমার জন্য সম্মাননা পেয়েছেন মাইকেল বি জর্ডান, ‘হ্যামনেট’-এর জন্য জেসি বাকলি এবং ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর জন্য পল থমাস অ্যান্ডারসন।

‘মিস ইউনিভার্স’ থেকে নতুন খবর দিলেন মাহি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
‘মিস ইউনিভার্স’ থেকে নতুন খবর দিলেন মাহি

৭৫তম ‘মিস ইউনিভার্সে’ ব্যস্ত সময় পার করছেন মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি। সেখান থেকেই এবার নতুন খবর দিলেন তিনি।

ছোট পর্দা থেকে বড় পর্দায় নাম লিখছেন মাহি। ‘মস্তান’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হবে তার।

সিনেমাটি নির্মাণ করছেন নাটক ও বিজ্ঞাপন নির্মাতা কিসলু গোলাম হায়দার। বিজ্ঞাপন নির্মাতা হিসেবে দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে তার। নাটক ও টেলিছবি নির্মাণেও রয়েছে সুনাম।

‘মিস ইউনিভার্স’-এ দিন থেকে রাত কী করছেন মাহি‘মিস ইউনিভার্স’-এ দিন থেকে রাত কী করছেন মাহি
এবারই প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণে যাচ্ছেন তিনি। এদিকে প্রথম সিনেমাতেই মাহি সহশিল্পী হিসেবে পাচ্ছেন চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ ও তমা মির্জাকে।

২৫ নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা কিসলু গোলাম হায়দার।

চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া

বাংলাদেশের উদ্দেশে আসা একটি বিদেশি জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলীয় জলসীমায় কোমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইন নামের জাহাজটি আটক করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) বেলাওয়ানে এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর (কোডারেল-১) কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা এ তথ্য জানান।

তিনি বলেন, চীন থেকে বাংলাদেশে যাওয়ার পথে জাহাজটি বেলাওয়ান জলসীমায় জ্বালানি নেওয়ার জন্য অবস্থান করছিল। এ সময় ইন্দোনেশিয়ান নৌবাহিনীর টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭-এর সদস্যরা এমভি স্টার লাইনের অস্বাভাবিক গতিবিধি লক্ষ করেন। জাহাজটি নির্ধারিত পথের বাইরে চলাচল করায় সন্দেহ হলে সেটির সঙ্গে যোগাযোগ করেন তারা।

২৪ ঘণ্টায় চতুর্থ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের২৪ ঘণ্টায় চতুর্থ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
পরে জাহাজটির নথিপত্র ও পণ্যসামগ্রীতে অসংগতি পাওয়ায় কেআরআই সিগালুর কমান্ডার কোডারেল-১-এর সদর দফতরের সঙ্গে সমন্বয় করে তল্লাশির উদ্যোগ নেন।

ডেনি সেপ্টিয়ানা জানান, জাহাজটিতে মোট ৩৬টি কনটেইনার ছিল। এর মধ্যে ১৫টি কনটেইনারে কৌশলগত রাসায়নিক পদার্থ সোডিয়াম পারক্লোরেট ছিল। অক্সিডাইজার হিসেবে ব্যবহৃত এই রাসায়নিকের মোট পরিমাণ ৪০৫ টন।

জাহাজটির নথিপত্রেও অসংগতি পাওয়া গেছে। নথিতে এমভি স্টার লাইনের আইএমও নম্বর ৮৩৫৬৯৬২, আনুষ্ঠানিক নম্বর ১৯০২৩৮৪ এবং কল সাইন ডি-৬এ৪৩৮৪ উল্লেখ রয়েছে। নথির মেয়াদ ২০২৭ সালের ৮ অক্টোবর পর্যন্ত থাকলেও এর বৈধতার অবস্থা স্থগিত (সাসপেন্ডেড) হিসেবে শনাক্ত হয়েছে।

ডেনি বলেন, জাহাজটির প্রশাসনিক নথিপত্র, সমুদ্রপথে চলাচলের বৈধতা এবং বিপজ্জনক পণ্য পরিবহনের নিয়ম মেনে চলা হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।

সূত্র: ওয়াসপাড.আইডি