পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের খুলনার পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম শফিকুল আলম রুবেলের বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। কেন্দ্রের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এই সংবর্ধনা জানানো হয়।
লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্রপ্রধান ড. আজহার আলীর সভাপতিত্বে এবং বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ মন্ডল, ড. গোলাম সাজেদ রিয়ার, নূর-ই-রওশন, গোলাম মোস্তফা ও বৈজ্ঞানিক কর্মকর্তা ফাল্গুনী বিশ্বাস।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হিসাবরক্ষক শাহিনুর রহমান, ক্ষেত্র সহকারী আব্দুল মতিন, মাসুদুর রহমান, সুকেশ বিশ্বাস, কেয়ারটেকার হাশেম আলী, কামরুল ইসলাম, মাওলানা রইসুল ইসলাম ও আহসান হাবিব।
বিদায়ী কর্মকর্তা এ কে এম শফিকুল আলম রুবেলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ২০১৬ সাল থেকে লোনাপানি কেন্দ্রে কর্মরত থাকার পর তাঁকে ময়মনসিংহের স্বাদুপানি কেন্দ্রে বদলি করা হয়েছে।
কেন্দ্রপ্রধান ড. আজহার আলী বলেন, দীর্ঘ প্রায় ১০ বছর ধরে এ কেন্দ্রে কর্মরত থেকে গবেষণা কার্যক্রমে বিদায়ী বিজ্ঞানী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নতুন কর্মস্থলেও তিনি অভিজ্ঞতার আলোকে সফলতা বজায় রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।









