মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

পাটকেলঘাটার পল্লীতে মসজিদের দান বাক্সের তালা ভেঙে চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
পাটকেলঘাটার পল্লীতে মসজিদের দান বাক্সের তালা ভেঙে চুরি

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার কাশিয়াডাঙ্গা পশ্চিমপাড়া জামে মসজিদের দান বাক্সের তালা ভেঙে চুরি সংগঠিত হয়েছে।

সোমবার রাতে এ ছুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা সাংবাদিকদের জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানিয়েছে আনুমানিক দেড় দুই হাজার টাকা চুরি হয়েছে।

Ads small one

বল্লীতে চুরি বৃদ্ধি, ইউপি সদস্যের বিরুদ্ধে সালিসের নামে ছাড় দেওয়ার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
বল্লীতে চুরি বৃদ্ধি, ইউপি সদস্যের বিরুদ্ধে সালিসের নামে ছাড় দেওয়ার অভিযোগ

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের আমতলা ও নারায়ণপুর গ্রামে একের পর এক চুরির ঘটনায় স্থানীয় অধিবাসীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।
সম্প্রতি আমতলা গ্রামে দুটি বাইসাইকেল চুরির চেষ্টার সময় রব্বানী নামে এক যুবককে স্থানীয় ব্যক্তিরা আটক করেন। স্থানীয়দের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রব্বানী তাঁর সঙ্গে আরও তিনজনের যুক্ত থাকার কথা স্বীকার করেন। তবে অন্য অভিযুক্তদের পুলিশে না দিয়ে স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম সালিসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীরা জানান, চুরির মতো অপরাধে স্থানীয়ভাবে সমঝোতা না করে পুলিশের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত ও মালামাল উদ্ধারসহ জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

পাটকেলঘাটায় সেনাসদস্যের বাড়িতে চুরির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
পাটকেলঘাটায় সেনাসদস্যের বাড়িতে চুরির অভিযোগ

খলিশখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: পাটকেলঘাটায় দিনের বেলায় এক সেনাসদস্যের বসতঘরের তালা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও ব্যাংকের কাগজপত্র চুরির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পাটকেলঘাটা থানার পারকুমিরা গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত সেনাসদস্য মো. শুকুর আলী বর্তমানে রাঙ্গামাটিতে কর্মরত। বাড়িতে তাঁর স্ত্রী একা থাকতেন।

পরিবার সূত্রে জানা গেছে, শুকুর আলীর স্ত্রী ঘরের পাশের জমি থেকে সবজি তুলতে গেলে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে আলমারি থেকে আনুমানিক ৬-৭ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। সেনাসদস্যের ভাই মহব্বত আলী ও সুরত আলী চুরি হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরচক্রকে শনাক্ত ও মালামাল উদ্ধারে অভিযান চলছে।

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ধস, রক্ষায় যৌথ প্রচেষ্টা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ধস, রক্ষায় যৌথ প্রচেষ্টা

বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ১০০ মিটার বেড়িবাঁধের বড় অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়েছে। বাঁধ সুরক্ষায় কাজ করছেন পাউবো ও স্থানীয় বাসিন্দারা।

সোমবার ভোরে আকস্মিকভাবে বাঁধের প্রায় ৮০ ফুট অংশ নদীতে ধসে যায় এবং আরও ২০ ফুটে ফাটল দেখা দেয়। এতে পুরো বাঁধটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা জিও ব্যাগ ও মাটি ফেলে বাঁধ রক্ষায় কাজ শুরু করেন। পরবর্তীতে বিএনপির নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি এবং সাধারণ মানুষ তাঁদের সঙ্গে যোগ দেন। দিনভর চার শতাধিক মানুষ বাঁধ সংস্কারে অংশ নেন। পাউবোর পক্ষ থেকে বালিভর্তি জিও টিউব ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। জোয়ারের পানিতে রাতে পুনরায় ঝুঁকি তৈরি হলে স্থানীয় বাসিন্দারা রাত দেড়টা পর্যন্ত কাজ করে ভাঙন ঠেকান। মঙ্গলবার সকাল থেকেও বাঁধের কাজ অব্যাহত রাখা হয়েছে।

বেড়িবাঁধ ধসে পড়ায় প্রতাপনগর ইউনিয়নের ১৪টি গ্রামের প্রায় ৬ হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ২৫ হাজারের বেশি মানুষ পানিবন্দী হওয়ার আতঙ্কে রাত কাটিয়েছেন।

সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করে জানান, পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে এবং দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাউবোর বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আবদুর রহমান তাজকিয়া জানান, জোয়ারের চাপে ধস নেমেছে। বিকল্প বাঁধ নির্মাণ ও জিও টিউব ডাম্পিংয়ের কাজ চলছে।