পৃথিবী আবার জল হতে শিখছে
রেশম লতা
মেঘের পেট ফুইড়া ঝইরা পড়ে কাঁচা পানির বর্ণমালা
ধানপাতার গায়ে শামুকের নিঃশ্বাস থরথর কইরা কাঁপে
কাদার কপালে লাইগা থাকে কোচ বউদের পায়ের আলতা
লতাবু’রা কলসি ডুবাইতে গিয়া নিজেগো ছায়া তুইলা আনে
এ কি উঠোনজুড়ে ব্যাঙের ছাতার সংসার!
বানের জলে ভাসে বহুদিন আগেকার দোয়া,
মজলিসের খয়রাতি গামছা আর শঙ্খথথ
আকাশের সেলাইটা খুলেই আছে সারাদিন….
বজ্রপাতের হাড়ে যেন অন্ধকারের শুঁটকো গন্ধ!
ভরা নদীর বুক জুইড়ে নয়া নয়া লাশ
এ কি মেঘ্রা কারবার!
ওলো জামিলের বাপ ঠাকুরপোরে কইয়ো আষাঢ়ী
মাছের আঁশে লেখা আছে একটা ব-দ্বীপের নাম-
ভয়ার্ত চোখে
দু’টো সাদা বক
বৃষ্টির ভেতর দাঁড়াইয়া দেখেথথ
পৃথিবী আবার জল হতে শিখছে।











