শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

‘প্রকৃতির গতিরোধ পরিবেশগত সংকট বাড়াচ্ছে’: সাতক্ষীরায় গণতান্ত্রিক সংলাপ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ণ
‘প্রকৃতির গতিরোধ পরিবেশগত সংকট বাড়াচ্ছে’: সাতক্ষীরায় গণতান্ত্রিক সংলাপ

পত্রদূত ডেস্ক: জলবায়ু সংকট মোকাবিলা ও পরিবেশগত বিপর্যয় রোধে নদী-খালের স্বাভাবিক গতি পথ অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন বক্তারা। মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে আয়োজিত ‘সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট নিরসনে করণীয়’ শীর্ষক এক গণতান্ত্রিক সংলাপে এসব কথা তুলে ধরা হয়।
‘বারসিক’-এর ইনগেজ প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলা সিএসও কমিটি এই সংলাপের আয়োজন করে। জেলা সিএসও কমিটির সভাপতি অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুরের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অর্ণব দত্ত উল্লেখ করেন, প্রকৃতির ওপর জোর-জুলুম কিংবা ক্ষমতার প্রভাব খাটালে বাসস্থান বসবাসের অনুযোগী হয়ে ওঠে। অনিয়ন্ত্রিতভাবে নদী ও খাল দখল, অনিয়ম করে গাছপালা কাটা ও বালু উত্তোলনের ফলেই আজ ঋতুচক্রে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিচ্ছে। সময়মতো বৃষ্টি বা শীত না হওয়ার পরিবেশগত কারণগুলো উল্লেখ করে সাধারণ মানুষকে সচেতন হওয়ার তাগিদ দেন তিনি।
জেলা সিএসও’র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, অধ্যাপক আব্দুল হামিদ, গ্রীন জোটের জেলা সভাপতি আবু আফফান রোজ বাবু, অধ্যাপক পবিত্র মোহন দাশ, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, পানি উন্নয়ন বোর্ড-২ এর শাখা কর্মকর্তা লিয়াকত আলী, প্রজেক্ট অফিসার কুমারেশ চন্দ্র বাউলিয়া, এরিয়া অফিসার রোকসানা পারভীন ও জেলা সিএসও’র যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন।

 

Ads small one

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৯ পূর্বাহ্ণ
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধস, সংস্কারকাজ শুরু

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গার মুচির কোনা এলাকায় খোলপেটুয়া নদীর উপকূলীয় ওয়াপদা বেড়িবাঁধে ধস নেমেছে। খবর পেয়ে দ্রুত জিওটিউব ফেলে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর শাখা কর্মকর্তা (এসও) আলমগীর হোসেন জানান, দুপুরে বেড়িবাঁধের আনুমানিক ৩০০ ফুট ধসে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং বিকল্প বাঁধ নির্মাণের কাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত কাজ শেষ না হলে জোয়ারের পানি ঢুকে খাজরা ও বড়দল ইউনিয়নের ১৫ থেকে ২০ হাজার বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পাউবোকে দ্রুত কাজ সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
কয়রায় ফ্রি চক্ষু ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন উপলক্ষে এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। আগামী ১২ আগস্ট এ দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
খুলনা জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পির ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে জেলা বিএনপির সদস্য এম এ হাসান নেতাকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে লিফলেট বিতরণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ যেন কোনো খরচ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পেতে পারেন, সে লক্ষ্যেই এই ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ধানের বীজতলায় বিষ প্রয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার পার-কুখরালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধানের বীজতলায় ঘাস মারার বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সাইদ জানান, তাঁর বাবা ২০০২ সালে জব্বার সরদারের কাছ থেকে জমিটি কেনেন। কিন্তু বিআরএস রেকর্ডে ভুলবশত প্রতিপক্ষের নাম ওঠায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আদালতে মামলা (নং ১৯৩৭/২৫) চলমান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, মৃত জব্বার সরদারের ছেলে আব্দুর রকিব জমিতে ফসল না করার জন্য পূর্বে হুমকি দিয়েছিলেন। এরপর জমিতে গিয়ে দেখা যায় বীজতলার চারাগুলো বিষ প্রয়োগের কারণে মরে গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রকিব। ক্ষতিগ্রস্ত কৃষক আবু সাইদ এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।