মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অতিরিক্ত প্রাইম ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রউফ, সিনিয়র শিক্ষক শেখ মোবাশশেরুর রহমান পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ ইমরান ফকির, বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার এন্ড স্কোরার অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি খন্দকার কবির হাসান প্রমূখ।

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় বনাম সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় খেলায় টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৬২ বল খেলে তানভীর ব্যক্তিগত ৯৩ রান সংগ্রহ করে।

 

জবাবে সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় ৩৫ ওভার ২বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১৪০ রান করে। বিজয়ী দলের জুনায়েদ ৫টি উইকেট লাভ করে। ফলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ১৭৫ রানে জয়লাভ করে টুর্নামেন্টে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আবু হাসান বাবলু ও জিএম সাইফুল ইসলাম বাপ্পি এবং স্কোরার এর দায়িত্ব পালন করেন এস এম হাবিবুল হাসান। এসময় প্রশাসনিক কর্মকর্তা, প্রাইম ব্যাংক কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Ads small one

ভোমরা ইউনিয়ন পরিষদে চাল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
ভোমরা ইউনিয়ন পরিষদে চাল বিতরণ

সীমান্ত প্রতিনিধি: ভোমরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিডব্লিউডি (ঠডউ) কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গত তিন দিন ধরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৭৪ জন সুবিধাভোগীর প্রত্যেকের হাতে ৩০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
চাল বিতরণকালে ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, ইউপি সচিব মো. রেজাউল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহিদ হোসেন ও মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের ত্রৈমাসিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের ত্রৈমাসিক সভা

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরামের (এইচআরএলএফ) সদস্যদের নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার বেলা ২টায় সাতক্ষীরা আইনজীবী ভবনের তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ‘স্বদেশ’-এর বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পরিচালিত ‘এনগেজ নাও’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
আইনজীবী ফোরামের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী মোস্তফা আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় পরিচালিত মামলাগুলোর পর্যালোচনা এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এছাড়া মানবাধিকার পরিস্থিতি এবং আদালতে মামলার জট নিরসনে জ্যেষ্ঠ জেলা জজের সঙ্গে সরাসরি কথা বলার সিদ্ধান্ত গৃহীত হয়। সভার একপর্যায়ে সম্প্রতি ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের বিষয়গুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় আইনজীবী ফোরামের সদস্য ছাড়াও স্বদেশ সংস্থার প্রোগ্রাম অর্গানাইজার মো. আজাহারুল ইসলাম ও প্যারালিগ্যাল ফাইন্যান্স তাপস বিশ্বাস উপস্থিত ছিলেন।

তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

তালা প্রতিনিধি: তালা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে পাটকেলঘাটা ও তালা উপজেলার পৃথক এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
পাটকেলঘাটা থানাধীন শাকদা সেতুসংলগ্ন মহাসড়কে সোহাগ পরিবহনের বাসের ধাক্কায় আনন্দ দাস (৫৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি শাকদা গ্রামের মৃত কৃষ্ণপদ দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আনন্দ দাস শাকদা সেতুসংলগ্ন মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪৪৬২) তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন।
এদিকে তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের জাতপুর এলাকায় পৃথক দুর্ঘটনায় পারুল দাস (৭৫) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি খুলনার ডুমুরিয়া থানার আরশনগর গ্রামের হরিদাসের স্ত্রী।
স্থানীয়েরা জানান, সকালে জাতপুর এলাকায় সড়কের পাশে পারুল দাসের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়েরা মরদেহ উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কার সিদ্দিকী জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমানও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।