বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের খুলনা বিভাগীয় পর্যায়ের খেলায় সাতক্ষীরার শুভসূচনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৩:২১ অপরাহ্ণ
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের খুলনা বিভাগীয় পর্যায়ের খেলায় সাতক্ষীরার শুভসূচনা

পত্রদূত রিপোর্ট: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলায় শুভসূচনা করেছে সাতক্ষীরা জেলা দল। প্রথম রাউন্ডে বালক ও বালিকা উভয় বিভাগেই জয় পেয়েছে সাতক্ষীরা জেলা দল। রোববার (১৭ মে) অনুষ্ঠিত খেলায় বালক বিভাগে সাতক্ষীরা জেলা দল ৩-২ গোলে নড়াইল জেলাকে পরাজিত করে। একই দিনে বালিকা বিভাগে সাতক্ষীরা জেলা দল ২-০ গোলে নড়াইল জেলাকে হারিয়ে জয় নিশ্চিত করে।

 

খেলায় সাতক্ষীরা জেলা দলের খেলোয়াড়রা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেন। বালক বিভাগের ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় তুলে নেয় সাতক্ষীরা। অন্যদিকে বালিকা বিভাগে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ২-০ গোলের সহজ জয় পায় দলটি। দুই বিভাগের জয়েই খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

 

আগামী রাউন্ডেও ভালো খেলার প্রত্যাশা ব্যক্ত করেছেন দলসংশ্লিষ্টরা। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, “প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। সাতক্ষীরা জেলা দলের এই জয় আমাদের জন্য গর্বের। আমরা আশা করি, আগামী ম্যাচগুলোতেও তারা এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং জেলার সুনাম আরও উজ্জ্বল করবে।”

 

Ads small one

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম আব্দুল আলীর মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম আব্দুল আলীর মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি জিএম আব্দুল আলীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই মাগরিবের পর তালা প্রেসক্লাব কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

তালা প্রেসক্লাব ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম আলহাজ হযরত মাওলানা মুহা. তাওহীদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বেতারের ধর্মীয় আলোচক মাওলানা মুহা. হাফিজুর রহমান, এডভোকেট জিল্লুর রহমান, মীর কাইয়ুম ইসলাম ডাবলু, শেখ জলিল আহমেদ, রফিকুল ইসলাম খাঁ, মানবাধিকারকর্মী ড. এনামুল ইসলাম বিপ্লব প্রমুখ। উল্লেখ্য, টানা ৩৬ বছর খলিলনগর ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করা জি এম আব্দুল আলী ২০২০ সালের ৩০ জুলাই ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

কলারোয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
কলারোয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

কলারোয়া প্রতিনিধি: ‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামী বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এজেন্ট আউটলেটের উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই বিকেলে এজেন্ট আউটলেট কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী মো. সাইফুল্লাহর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক কলারোয়া শাখার ব্যবস্থাপক কে এম মুশফিকুল করিম। তিনি বলেন, নৈতিকতা, আস্থা ও কল্যাণমুখী সেবার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে ইসলামী ব্যাংক। গ্রাহকদের আস্থাই ব্যাংকের মূল শক্তি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া শাখার কর্মকর্তা মো. আবুল খায়ের, সোনাবাড়িয়া ওমর বিন খাত্তাব দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা রেজাউল করিম, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিয়াউর রহমান এবং উত্তর সোনাবাড়িয়া মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক।

শ্যামনগরে ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন ও ফুটবল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
শ্যামনগরে ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন ও ফুটবল বিতরণ

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনকের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।
৩০ জুলাই উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শনকালে তিনি ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন ও ফুটবল তুলে দেন।
পরিদর্শনকালে ইউএনও বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও শিক্ষক মিলনায়তন ঘুরে দেখেন। পরে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম মিজানুর রহমান, সহকারী শিক্ষক রনজিৎ কুমার বর্মন, সঞ্জয় কুমার থান্দার, লিপিকা রায়, রবিউল ইসলাম, বিশাখা রানী, নবদ্বীপ দাস মাঝি, রোকনুজ্জামান, মঙ্গলদ্বীপ মন্ডল, দীনবন্ধু মন্ডল, ভবসিন্ধু বৈদ্য এবং ইউএনও কার্যালয়ের কর্মকর্তারা।