সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ফের চাঙা স্বর্ণের বাজার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
ফের চাঙা স্বর্ণের বাজার

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধি এবং কঠোর মুদ্রানীতির বার্তা পাশ কাটিয়ে এবং তেলের দাম হ্রাসের ফলে টানা দ্বিতীয় সেশনে স্বর্ণের দাম এক সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৮ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্স মূল্য শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৪১৮ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।

বাইবিটের চিফ মার্কেট অ্যানালিস্ট হান টান বলেছেন, ফেডের কঠোর মুদ্রানীতির ইঙ্গিতকে খুব একটা পাত্তা দেয়নি মূল্যবান এই ধাতু। বরং ফেডের সুদের হার বাড়ানোর চক্রটি সীমিত হতে পারে এমন আশার পাশাপাশি তেলের দাম হ্রাসের কারণে স্বর্ণ তাৎক্ষণিক স্বস্তি খুঁজে পেয়েছে। যদিও মুদ্রাস্ফীতির বিরুদ্ধে ঐতিহ্যগত হেজ বা সুরক্ষাকবচ হিসেবে স্বর্ণকে দেখা হয়, তবে উচ্চ সুদের হার ফলনশীল সম্পদের আকর্ষণ বাড়িয়ে স্বর্ণের চাহিদা কমিয়ে দিতে পারে।

গত বুধবার মার্কিন ফেডারেল রিজার্ভ সামনের মাসগুলোতে আরও সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছিল। গোল্ডম্যান স্যাকস এক নোটে জানিয়েছে, তারা আশা করছে কঠোর মুদ্রানীতির প্রভাব স্বর্ণের চূড়ান্ত দাম কমার চেয়ে স্বল্পমেয়াদি বৃদ্ধির গতি শ্লথ করার মাধ্যমেই মূলত অনুভূত হবে।

এদিকে স্পট রুপার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৭ দশমিক ০৩ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৮১৪ দশমিক ৫৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩১ দশমিক ৯৫ ডলারে। এ ছাড়া সপ্তাহের ব্যবধানে সব মূল্যবান ধাতুর দামই বাড়ার পথে রয়েছে।

Ads small one

সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

দলীয় সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার এবং দেশে যেকোনও ধরনের অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ নভেম্বর) বিএনপির সংসদীয় দলের বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

তারেক রহমান সতর্ক করে বলেন, দেশে আইনশৃঙ্খলার জন্য হুমকি এবং দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সংসদ সদস্যদের সতর্ক ও রাজপথে সক্রিয় থাকতে হবে।

তিনি বলেন, ‘বার্তাটি স্পষ্ট—আমরা রাজপথে আছি এবং আমাদের রাজপথেই থাকতে হবে। রাজপথেই সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। প্রচলিত আইন, বিধিবিধান ও রীতি অনুসরণ করেই এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে তিনি জানান।

সোমবার (৯ নভেম্বর) বিকালে জাতীয় সংসদ ভবনে ক্ষমতাসীন দলের সংসদীয় দলের বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত এ বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে সভাপতিত্ব করেন তারেক রহমান।

বৈঠকে উপস্থিত কয়েকজন সংসদ সদস্য জানান, বৈঠক শুরুর কয়েক মিনিটের মধ্যেই শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার বিষয়টি আলোচনায় আসে। এ ছাড়া প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকতে এবং দেশের সর্বত্র স্বাভাবিক অবস্থা বজায় রাখতে কাজ করার নির্দেশ দেন। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও তাদের গুরুত্ব দিতে বলেন।

বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, সড়ক উন্নয়ন, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ এবং রমজানের আগে বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। সূত্র জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী তাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

বৈঠকে উপস্থিত কয়েকজন সংসদ সদস্য আরও জানান, স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে সংসদীয় আসনগুলোতে উন্নয়নকাজের জন্য বরাদ্দ দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। প্রস্তাবিত ব্যবস্থায় প্রতিটি ইউনিয়নে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত উন্নয়নকাজে ব্যয় করতে পারবেন সংসদ সদস্যরা। এসব কাজের মধ্যে স্কুল, কলেজ ও সড়কের উন্নয়নও থাকবে বলে তারা জানান।

শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ
শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে শিক্ষানুরাগী, সমাজসেবক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ জি এম সোহরাব আলীর ২১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা হাজী সোহরাব অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাঁদনীমুখা পরীজান আলিম মাদ্রাসা ও চাঁদনীমুখা মান্নান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সায়ফুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুহসিন হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জি এম জহুরুল আলম, এস কে নূর মোহাম্মদ, আমিনুর রহমান সানা, চিকিৎসক আবাবিল, আব্দুর রশিদ, মাওলানা শহিদুল ইসলাম, খায়রুল আলম মিলন, শেখ জাহাঙ্গীর আলম, আবু তালেব, আবু সালাম ও হাফিজ আল আসাদ সাগরসহ অন্যরা।

বক্তারা বলেন, জি এম সোহরাব আলী রাজনীতি, শিক্ষা ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শিক্ষা বিস্তারে তিনি চাঁদনীমুখা মান্নান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, চাঁদনীমুখা পরীজান আলিম মাদ্রাসা ও জোবেদা সোহরাব মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন ও পরিচালনায় জমি ও সম্পদ দান করেন।

আলোচনা সভা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

শ্রীউলায় শ্যামাকালী পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন কাজী আলাউদ্দীন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
শ্রীউলায় শ্যামাকালী পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন কাজী আলাউদ্দীন

oplus_0

বিএম আলাউদ্দীন, আশাশুনি: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষের সমান অধিকার নিয়ে বসবাসের সুযোগ রয়েছে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এ চেতনায় পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে হবে। শ্যামাকালী পূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বিভিন্ন শ্যামাকালী পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন। তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

খুলনা মহানগর যুবদলের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং শ্রীউলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রাফিউল ইসলামের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কাজী আলাউদ্দীন বুড়াখারআটি শ্যামাকালী মন্দির ও বয়ারসিং সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন শ্যামাকালী মন্দির পরিদর্শন করেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাফিউল ইসলাম। এ সময় উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মশিউল হুদা তুহিন, বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মান্নান, আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকাত হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দুই মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যরাও সভায় অংশ নেন।