আশাশুনিতে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও পথসভা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বেলা ১১টায় উপজেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির শুরুতে জনতা ব্যাংক মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মোড়ে পথসভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন। উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, রবিউল আওয়াল ছোট, আব্দুল আলিম, শওকত হোসেন, রফিকুজ্জামান ছট্টু, ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেন প্রিন্স, যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগ, শ্রমিক দলের সভাপতি নূরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, কৃষক দলের আহ্বায়ক লিয়াকত হোসেন, সদস্যসচিব আব্দুল কাদের, জাসাস নেতা শরীফ ইমরান টিটু ও মহিলা দলের নেত্রী মর্জিনা ইসলাম বেবীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
প্রধান অতিথি কাজী আলাউদ্দীন তাঁর বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পটভূমি তুলে ধরেন এবং দল ও রাষ্ট্রের স্বার্থে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।






