জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্যামনগরে বিএনপির র্যালি ও পথসভা
শ্যামনগর প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শ্যামনগর পৌর সদরে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীরের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু এবং উপজেলা বিএনপির সদস্যসচিব আশেক-ই-এলাহী।
এ সময় উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম দুলু, শ্রমিক দলের আহ্বায়ক আব্দুর রউফ, কৃষক দলের আহ্বায়ক মো. নুরুজ্জামান, পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান, কৈখালী ইউনিয়ন বিএনপি নেতা আনিছুর রহমান, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব সামছুদ্দোহা টুটুল, রমজাননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী, রেজাউল ইসলাম, বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।






