বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা ও নানা কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ ও সংস্কৃতি বিষয়ক কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শহরের কে লাইন চত্বরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
জাতীয়তাবাদী শ্রমিক দলের জেলা সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান। এ সময় জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দলীয় ঐক্য বজায় রেখে জনমুখী কর্মকা- জোরদার করার আহ্বান জানান। আগামী নির্বাচনকে সামনে রেখে যোগ্য ও ত্যাগী নেতৃত্বকে মূল্যায়নের ওপর গুরুত্ব দেন তাঁরা। এর আগে সকালে পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্ত করা হয় এবং আলোচনা সভা শেষে কে লাইন চত্বরে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।









