বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩২ পূর্বাহ্ণ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কে দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তারই সহধর্মিণী খালেদা জিয়া। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে গ্রেফতার করে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়া হয়। তিনি দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন। কারাভোগ ও পরে অসুস্থতার কারণে শেষ পর্যন্ত রাজনীতিতে সক্রিয় থাকতে পারেননি।

তবে লন্ডনে নির্বাসিত থাকলেও ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তার ছেলে তারেক রহমান। ২০০৬ সাল থেকে ১৭ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে ছিল বিএনপি। জুলাই আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফিরেন তারেক রহমান। একই মাসের ৩০ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মা ও দলের তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া।

এরপর ২০২৬ সালের ৯ জানুয়ারি দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্বপান তারেক রহমান। পরের মাসের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে গঠিত হয় তারেক রহমানে নেতৃত্বাধীন বিএনপি সরকার।

বর্ণাঢ্য কর্মসূচি

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি নিয়েছে বিএনপি। এর মধ্যে রয়েছে ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে তিনি ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।

আগামী ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। আর বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ২৬ আগস্ট এসব কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

Ads small one

কলারোয়ায় চিরনিদ্রায় সমাহিত হলেন সমাজসেবক আব্দুল আজিজ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
কলারোয়ায় চিরনিদ্রায় সমাহিত হলেন সমাজসেবক আব্দুল আজিজ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় চিরনিদ্রায় সমাহিত হলেন উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চুর পিতা বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় জানাজা নামাজ শেষে কলারোয়া তুলসীডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

 

উপজেলা মডেল মসজিদের সামনে অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

 

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা ও সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় জানাজা পূর্ব আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, প্রফেসর আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, সাবেক সহ সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক মেয়র আকতারুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামারুজ্জামান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, মরহুমের বড় পুত্র শেখ আব্দুল কুদ্দুস বাবলু, মেজ পুত্র উপজেলা বিএনপির শেখ আব্দুল কাদের বাচ্চু, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল প্রমুখ।

 

জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলিয়া কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, পৌর জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু, পৌর বিএনপির সহসভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, বিএনপি নেতা এমএ রব শাহিন, মফিজুল ইসলাম মফি, খালিদ খান, উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, বাফুফের জেলা সদস্য, পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু, বিশিষ্ট ব্যবসায়ী মশিয়ার রহমান, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এম এ সাজেদ, সদস্য প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, কাজী সিরাজ, বিশিষ্ট ব্যবসায়ী মোসলেম আহমেদ, রমজান আহমেদ, জিয়াউর রহমান, মনিরুল ইসলাম মনি, শিক্ষক সালাহ উদ্দিন, যুবদল নেতা রুহুল আমীন খোকন, সহিদুল ইসলাম, আলতাফ হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ। জানাজা নামাজে ইমামতি করেন মুফতি খায়রুল ইসলাম।

 

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সমাজসেবক আব্দুল আজিজ।

সুন্দরবনের কলাগাছিয়ায় অবমুক্ত করা হলো উদ্ধারকৃত অজগর

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
সুন্দরবনের কলাগাছিয়ায় অবমুক্ত করা হলো উদ্ধারকৃত অজগর

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন নীলডুমুর এলাকা থেকে উদ্ধার করা অজগর সাপটি অবশেষে সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় অজগর সাপটি অবমুক্ত করা হয় বলে জানিয়েছেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন ও কলাগাছিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলজ দ্বীপ।

এর আগে বুধবার সকাল ৯টার দিকে নীলডুমুর এলাকার আতিয়ার রহমান গাজীর ছেলে মুক্তার গাজীর মুরগির কোঠার ভেতর থেকে অজগর সাপটি উদ্ধার করেন বন বিভাগ ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা। উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ৮ থেকে ১০ ফুট এবং ওজন ২৫ থেকে ৩০ কেজি বলে জানা যায়।

উদ্ধারের পর সাপটিকে নিরাপদ হেফাজতে রাখা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় অবমুক্ত করা হয়েছে।

সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা শহরতলীর তালতলা এলাকার বিসমিল্লাহ ফুড্স এর কর্মচারি কোহিনুর খাতুনকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে নিহতের ভাই সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের খেলারডাঙী গ্রামের ইমরান হোসেন বাদি হয়ে কারো নাম উল্লেখ করে সদর থানায় এ মামলা দায়ের করেন। পুলিশ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিসমিল্লাহ ফুডস এর মালিক সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়ার আব্দুর রহমানের ছেলে আব্দুস সোবহানকে আটক করেছে।

বুধবার সকালে সরেজমিনে খেলারডাঙা গ্রামে গেলে প্রয়াত মুনসুর রহমানের স্ত্রী রেবেকা খাতুন জানান, ১৭ বছর আগে পাটকেলঘাটার লালচন্দ্রপুর গ্রামের আবু মুছার সাথে তার মেয়ে কোহিনুর খাতুনের বিয়ে দেন। পরবর্তীতে জামাতা মাদকাসক্ত হয়ে পড়ায় স্ত্রী কোহিনুর ও তাদের একমাত্র সন্তান হাফেজ মোহাম্মদ মুন্নার ভরনপোষণ যোগাড় করতে পারতো না। অভাবকে কেন্দ্র করে সংসারে অশান্তি লেগেই থাকতো। একপর্যায়ে ২০২১ সালের প্রথম দিকে কাহিনুর তার একমাত্র সন্তান মুন্নাকে নিয়ে বাপের বাড়িতে চলে আসে। ছেলে মুন্নাকে বল্লী ইউনিয়নের আমতলা ছিদ্দিকিয়া-বরকতিয়া হেফজোখানা ও এতিমখানায় ভর্তি করা হয়। চলতি বছরে মুন্না ওই প্রতিষ্ঠান থেকে হাফেজ পাস করে। বাপের বাড়িতে আসার পর থেকে কোহিনুর প্রথমে বিনেরপোতার ঢাকা ফুডস ও পরে সাতক্ষীরার একটি বেকারীতে কাজ করতো। তবে আড়াই বছর যাবৎ সে মাসিক আট হাজার টাকা বেতনে কাটিয়া লস্করপাড়ার আব্দুস সোবহানের মালিকানাধীন তালতলার “বিসমিল্লাহ ফুডস” কারখানায় কাজ করতো। তবে ওই কারখানার মালিকের স্ত্রী মঞ্জুয়ারা বেগম তার মেয়ে কোহিনুরের সঙ্গে বিভিন্ন সময়ে গ-গোল করতো।

নিহতের ছেলে মোহাম্মদ মুন্না জানান, বিসমিল্লাহ ফুডস এ কাজ করাকালিন তার মা কোহিনুরকে পাশ^বর্তী আমজাদ হোসেনের স’মিলের এক কর্মচারির সঙ্গে সখ্যতা দেখতে পায়। একপর্যায়ে ওই কর্মচারি তার মায়ের সঙ্গে ছবি তুলে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেন। বর্তমানে তার মায়ের সঙ্গে বিসমিল্লাহ ফুড এর মালিকের স্ত্রী ঋ’শিল্পীর পানির প্লান্টের কর্মী মঞ্জুয়ারা পথিমধ্যে ও কারখানায় যেয়ে বিভিন্ন সময়ে গ-গোল করতো। সোমবার বিকেল সোয়া ৫টার দিকে তার মা কারখানার উদ্দেশ্যে নানার বাড়ি থেকে বের হয়ে যান। ওইদিন বিকেলে কারখানা মালিকের স্ত্রী মঞ্জুয়ারা বেগম কারখানার মধ্যে ও কারখানার ফটকের সামনে মারপিট করে। মা চলে আসতে চাইলে মালিক তাকে আবার ডেকে কারখানায় নিয়ে যায়। রাতে মা আর বাড়ি ফেরেনি। সোমবার রাত ১১টার দিকে মায়ের ফোন বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তালতলা এলাকার আব্দুল খালেকের পানিবন্ধি জমি থেকে তার মায়ের লাশ উদ্ধার করা হয়। তার মাকে কে বা কারা ফোনে বিরক্ত করতো বলে তিনি কয়েকদিন আগে সিম পাল্টান। বিসমিল্লাহ ফুড এর মালিক আব্দুস সোবহানের সঙ্গে তার মায়ের অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে মালিকের স্ত্রী মঞ্জুয়ারা খাতুনের বিরোধকে কেন্দ্র করে তার মাকে সোমবার রাতে কারখানা থেকে বাড়ি ফেরার পথে নৃশংসভাবে খুন করা হয়েছে।

কোহিনুরের স্বামী পাটকেলঘাটা থানাধীন লাল চন্দনপুরের আবু মুছা জানান, দীর্ঘ ৫ বছরেরর বেশি সময় ধরে কোহিনুর ও ছেলে মুন্না তার সঙ্গে যোগাযোগ রাখে না। সাংবাদিকদের কল্যাণে কোহিনুরের মৃত্যু সম্পর্কে তিনি জানতে পেরেছেন।

তালতলা বিসমল্লিাহ ফুডস এর পাশর্^বর্তী বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে ইজিবাইক চালাক আবু হাসান ও জহিরুল ইসলাম জানান, পাশর্^বর্তী স’মিল মালিক আমজাদ হোসেনের ঘর ভাড়া নিয়ে বিসমিল্লাহ ফুডস এর সাতজন কর্মচারি বসবাস করতো। কুশখালি গ্রামের আবু তালেব তার শ্¦শুর আব্দুস সোবহানের মাধ্যমে গত ৫ বছর ধরে “বিসমিল্লাহ ফুডস’ কারখানাটি পরিচালনা করে আসছেন। এক বছর আগে কারখানার নারী কর্মী কোহিনুরের সাথে কারখানার মুল মিস্ত্রী কালিগঞ্জের চম্পাফুল ঢালীপাড়ার আরিফুল ইসলামের বিরোধকে কেন্দ্র করে দ’ুজনকেই ছাটাই করেন আব্দুস সোবহান। দুই মাস পরে তাদেরকে আবারো কাজে ফিরিয়ে আনা হয়। সম্প্রতি কোহিনুরের সাথে সোবহানের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। প্রতি রাতে কাজ শেষে কোহিনুরকে নিজের মটর সাইকেলে করে বাড়িতে পৌঁছে দেওয়া ছাড়াও কোহিনুরের সাথে মাঝে মাঝে নিকটবর্তী কোন স্থানে সময় কাটাতেন সোবহান। বিষয়টি জানতে পেরে সোবহানের স্ত্রী মঞ্জুয়ারা বেগম কয়েকবার কারখানায় এসে কোহিনুরকে মারপিট করেছে।

 

সোমবার বিকেল ৫টার দিকে কারখানায় এসে মালিক সোবহানের স্ত্রী মঞ্জুয়ারা বেগম হঠাৎ করে কোহিনুরকে মারপিট করে চলে যায়। রাত আটটায় ডিউটি শেষে কোহিনুরকে ব্যস্ততার মধ্য দিয়ে চলে যেতে দেখা যায়। সে তাদের কারখানার শ্রমিকদের ভাড়া বাসার পাস দিয়ে যাওয়ার সময় খুন হতে পারে। অধিক রাতে কোহিনুরের লাশ সেখান থেকে আব্দুল খালেকের পানিবন্ধি জমিতে ফেলে দিয়ে আসা হয়েছে বলে মনে করেন তারা। তবে এ হত্যার সঙ্গে আব্দুস সোবহানের স্ত্রী মঞ্জুয়ারা খাতুনের হাত থাকতে পারে বলে তারা আশাঙ্কা করছেন।

বিসমিল্লাহ ফুডস এর মিস্ত্রী আরিফুল ইসলাম জানান, তার এক আত্মীয় পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় সোমবার নিজ বাড়ি চম্পাফুলে যান। মঙ্গলবার সকাল ১১টার দিকে কারখানায় ফিরে কোহিনুরের মৃত্যূর খবর পান। বিকেলে কোহিনুরের লাশ মাটি দেওয়া হবে শুনে তার বাপের বাড়িতে গিয়েছিলেন তিনিসহ কয়েকজন শ্রমিক। তবে ভাই ইমরান থানায় অবস্থান করায় মাটি দিতে দেরী হবে বলে তারা চলে আসেন। তবে রাতে বাপের বাড়ির সামনে কোহিনুরকে কবরস্থ করা হয়।

খেলারডাঙা গ্রামের ইমরান হোসেন বলেন, তার বোন কোহিনুরকে কে বা কারা সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার মধ্যে হত্যা করে খালেকের জমিতে ফেলে রেখে গেছে।
কোহিনুরকে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আব্দুস সোবহান জানান, তার আদি বাড়ি কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুরে। কয়েক বছর আগে তিনি শহরের কাটিয়া লস্করপাড়ায় জমি কিনে বাড়ি তৈরি করে বসবাস শুরুর পাশাপাশি তালতলায় নিজ প্রতিষ্ঠিত বিসমিল্লাহ ফুডস কারখানা পরিচালনা করেন। কারখানার শ্রমিক কোহিনুরের সঙ্গে তার অনৈতিক সম্পর্কের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, এ নিয়ে তার স্ত্রী মঞ্জুয়ারা বেগমের সঙ্গে বিরোধ হতো। তবে কোহিনুর ও তার ছেলে মুন্নার পড়াশুনায় তিনি সার্বিক সহায়তা করতেন। মঙ্গলবার বিকেল তিনটার দিকে কারখানা থেকে পুলিশ তাকে জিজ্ঞাজাসাবাদের জন্য থানায় ডেকে আনে। কোহিনুর হত্যার সঙ্গে তার কোন সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে মঞ্জুয়ারা খাতুনের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক সাতক্ষীরা সদর হাসপাতালের একজন ডাক্তার জানান, কোহিনুরকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুবর রহমান জানান, কোহিনুরকে শ^াসরোধ করে হত্যার ঘটনায় তার ভাই ইমরান হোসেন বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে থানায় একটি হত্যা মামলা (জিআর-৪১২/২৬, সদর) দায়ের করেছেন। এ ঘটনায় সন্ধিগ্ধ আসামী হিসেবে বিসমিল্লাহ ফুডস এর মালিক আব্দুস সোবহানকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতের মধ্যেমে জেলখানায় পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমা- আবেদন করা হবে। উপপরিদর্শক শাহাদাৎ হোসেনকে মামলার তদন্তভার দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ চেষ্টা অব্যহত রেখেছে।