সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

কেরালকাতায় বিদ্যালয় প্রাঙ্গণে চারা বিতরণ ও রোপণ উৎসব

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
কেরালকাতায় বিদ্যালয় প্রাঙ্গণে চারা বিতরণ ও রোপণ উৎসব

নিজস্ব প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ আবাহন গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮ নম্বর কেরালকাতা ইউনিয়নে চারা বিতরণ ও বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট সকাল ১০টা থেকে বেলা ৩টা ৩০ মিনিট পর্যন্ত ইউনিয়নের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই কর্মসূচি পরিচালিত হয়।
কেরালকাতা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সোনিয়া লায়লা নার্গিস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে গাছের চারা তুলে দেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ কর্মসূচিতে অংশ নেন।
দিনব্যাপী এই কর্মসূচিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, খুদে শিক্ষার্থীরা, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া লায়লা নার্গিস বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছের পরিচর্যার দায়িত্ব নেওয়া উচিত। আজ যে চারা রোপণ করা হচ্ছে, ভবিষ্যতে তা আগামী প্রজন্মকে ছায়া ও অক্সিজেন জোগাবে।
কর্মসূচিকালে বিদ্যালয় প্রাঙ্গণগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খুদে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষক ও অতিথিদের সঙ্গে চারা রোপণে অংশ নেয়। স্থানীয় সুশীল সমাজ ইউনিয়ন পরিষদের এই উদ্যোগের প্রশংসা করেছে।

Ads small one

রামোন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
রামোন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

 

নিজস্ব প্রতিনিধি: ‘এশিয়ার নোবেল’ হিসেবে পরিচিত ৬৮তম রামোন ম্যাগসাইসাই পুরস্কার ২০২৬ পেয়েছেন বাংলাদেশের সামাজিক সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা রুনা খান। ৩১ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৯টায় ফিলিপাইনের ম্যানিলা থেকে রামোন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন (আরএমএএফ) এই পুরস্কার ঘোষণা করে।
ম্যানিলার ফাউন্ডেশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী হিসেবে রুনা খানের নাম ঘোষণা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এডগার ও. চুয়া ও প্রেসিডেন্ট সুসানা বি. আফান। প্রান্তিক ও দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় রুনা খান জানান, এই স্বীকৃতি প্রান্তিক জনগোষ্ঠীর, যাঁরা ফ্রেন্ডশিপকে তাঁদের পাশে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন। সংস্থার কর্মী ও গত ২৫ বছর ধরে পাশে থাকা সহযোগীদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রুনা খান বাংলাদেশ থেকে এই পুরস্কার পাওয়া ১৪তম ব্যক্তি। এর আগে ড. মুহাম্মদ ইউনূস ও স্যার ফজলে হাসান আবেদসহ একাধিক বিশিষ্ট বাংলাদেশি এই সম্মাননা লাভ করেন। আগামী ১৫ নভেম্বর ফিলিপাইনের ম্যানিল্যায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে। ২০০২ সালে একটি ভাসমান হাসপাতাল দিয়ে যাত্রা শুরু করা ‘ফ্রেন্ডশিপ’ বর্তমানে স্বাস্থ্য, শিক্ষা ও জলবায়ু খাতে বছরে প্রায় ৭৫ লাখ মানুষকে সেবা দিচ্ছে।

যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: ‘প্রতিবাদ, প্রত্যয়, বিনির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
জেলা যুব অধিকার পরিষদের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) বিকেলে শহরের নিউমার্কেট এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. তবিবুর রহমান, সহসভাপতি ঢালী হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল শাহাজী, মো. সেলিম রেজা, সাবেক উপজেলা সভাপতি আজমির হোসেন পলাশ, সাইফুল ইসলাম আঙ্গুর এবং ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুব অধিকার পরিষদের সাবেক দপ্তর সম্পাদক মো. আল-আমিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুব অধিকার পরিষদ গত ছয় বছর ধরে দেশে বিকাশমান গণতান্ত্রিক মূল্যবোধ ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছে। আগামীতেও যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনটির নেতারা। সংবর্ধনা ও আলোচনা সভায় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

কপিলমুনিতে জুয়েলার্স ব্যবসায়ীদের সঙ্গে ওসির মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
কপিলমুনিতে জুয়েলার্স ব্যবসায়ীদের সঙ্গে ওসির মতবিনিময়

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: খুলনার কপিলমুনি (বিনোদগঞ্জ) স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। ৩১ আগস্ট সোমবার দুপুর ১২টায় সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। স্বর্ণ ব্যবসায়ী কাঞ্চন কুমার পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির।
বিশেষ অতিথির বক্তব্য দেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম, স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সন্তোষ সরকার, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পলাশ কর্মকার ও এসআই মঞ্জুরুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে ব্যবসায়ী বিপ্লব দত্ত, কার্তিক সাধু, প্রদীপ দত্ত ও জগদীশ দে উপস্থিত ছিলেন।