শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

বিডিএফ প্রেসক্লাবে শুভেচ্ছা বিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ২:৫১ অপরাহ্ণ
বিডিএফ প্রেসক্লাবে শুভেচ্ছা বিনিময়

সংবাদদাতা: সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ি নিয়ে গঠিত বি.ডি.এফ প্রেসক্লাবে সাংবাদিক মোঃ হাফিজুল ইসলামের ২৭তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপিল) রাতে অনুষ্ঠিত এ আয়োজনে প্রেক্লাবের সদস্যরা কেক কেটে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিএফ পেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক আ. শাহাদাৎ হোসেন বাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি জি এম আমিনুল হক, সাধারণ সম্পাদক মো: আরশাদ আলী, আবু সাইদ, মো: ইমরানসহ পেসক্লাবের সকল সদস্য ও কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক সাতক্ষীরার সকালের নিজস্ব প্রতনিধি মো: মেহেদী হাসান শিমুল।

 

 

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে সময় টিভির ১৬তম বর্ষপূর্তি উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে সময় টিভির ১৬তম বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিনিধি: দেড় দশক পেরিয়ে ১৬বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় নিউজ চ্যানেল সময় টিভি। এ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে চ্যানেলটির বর্ষপূর্তি।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে শহরের লেকভিউ সেন্টার-এ আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সময় টিভি দর্শকের আস্থা ধরে রেখেছে। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সময় টিভি এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। শুরুতে সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি স্বাগত বক্তব্য রাখেন।
দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার। সময় টিভিকে শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, সাতক্ষীরা জেলার সম্ভাবনাগুলো গণমাধ্যমের মাধ্যমে আরও বেশি করে তুলে ধরতে হবে।
তিনি বলেন, সাতক্ষীরা জেলা আমার ছয় নম্বর কর্মস্থল। এর আগে এই জেলায় কখনো আসা হয়নি। এখানে এসে আমি জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব লক্ষ্য করেছি। সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে এ বিষয়টি আমি ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছি। এ বিষয়ে আপনারা আরও বেশি করে কাজ করবেন বলে আশা করি।
তিনি আরও বলেন, সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধান হওয়া প্রয়োজন। কিছু কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা হয়, যা নিয়ন্ত্রণ করা জরুরি। তা না হলে প্রকৃত সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ন হবে। সংবাদ পরিবেশনে সব সময় সঠিক ও বস্তুনিষ্ঠ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৩ বিজিবি অধিনায়ক কাজী আশিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা এবং সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, দৈনিক দক্ষিণের মশাল’র সম্পাদক অধ্যক্ষ আশেকী এলাহী, এটিএন বাংলা’র স্টাফ রিপোর্টার ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, আরটিভি’র সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও এখন টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি ও সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক আহসান রাজিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবিসি টেলিভিশন-এর এম বেলাল হোসেন এবং মানবজমিন-এর সাতক্ষীরা প্রতিনিধি অ্যাডভোকেট বিপ্লব হোসেন। অনুষ্ঠানে সাংবাদিক কেন্দ্রের পক্ষ থেকে সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

দেবহাটা থানার নতুন ওসি আব্দুল আলিমের দায়িত্ব গ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
দেবহাটা থানার নতুন ওসি আব্দুল আলিমের দায়িত্ব গ্রহণ

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল আলিম। শুক্রবার বেলা সাড়ে ১১টায় তিনি বিদায়ী ওসি মোহাম্মদ জাকির হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নবনিযুক্ত ওসি আব্দুল আলিম এর আগে ফরিদপুরের ভাঙ্গা থানায় সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি যশোরের শার্শা ও অভয়নগরসহ বিভিন্ন থানায় গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।
আব্দুল আলিম ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠার পরিচয় দিয়ে ২০১৬ সালের ডিসেম্বরে তিনি পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতি লাভ করেন। এরপর থেকে তিনি খুলনা রেঞ্জের বিভিন্ন থানায় ওসির দায়িত্ব পালন করে আসছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক কন্যাসন্তানের জনক। তাঁর পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায়।
দায়িত্ব গ্রহণের পর আব্দুল আলিম সংবাদমাধ্যমকে বলেন, দেবহাটা উপজেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সব ধরনের অবৈধ কর্মকা- প্রতিরোধে পুলিশের কঠোর অবস্থান বজায় থাকবে। এ ক্ষেত্রে তিনি স্থানীয় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন।

কলারোয়ায় পিটমোড়া দিয়ে বেঁধে তিন যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
কলারোয়ায় পিটমোড়া দিয়ে বেঁধে তিন যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
নিজস্ব প্রতিনিধি: অপরাধ ও অপরাধী জন্য আছে আইন। আইনকে তোয়াক্ত না করে, নিজের হাতেই আইন তুলে নিয়ে তিন যুবককে পিটমোড়া দিয়ে বেঁধে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) কলারোয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড ঝিকরা প্রাইমারি স্কুলের পাশে অমানবিক ওই ঘটনা ঘটে। এর একটি ভিডিও শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয় ও নিন্দার ঝড় উঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইকের ব্যাটারি চুরির সন্দেহে ও অভিযোগে ঝিকরা গ্রামের (৫ নং ওয়ার্ড) তিন যুবককে ধরে নিয়ে এসে পিটমোড়া দিয়ে বেঁধে বেধড়ক মারপিট করেন ওই গ্রামের সাকিব নামে এক ব্যক্তি। লাঠি ও হাত দিয়ে বেশ কিছুক্ষণ মারপিট করার একপর্যায়ে উপস্থিত কয়েকজন ব্যক্তি মারপিট থামানোর চেষ্টা করেন।
এমনই একটি ভিডিও শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। একই সাথে ধিক্কার ও নিন্দার ঝড় উঠে। মারপিটের শিকার যুবকরা হলেন ওই গ্রামের নজরুলের ছেলে মামুন, মিজানুর ওরফে মেঙ্গলের ছেলে জুয়েল ও চৌধুরী বিল্লালের ছেলের সম্রাট।
এলাকাবাসী বলছেন, তিন যুবক যদি সত্যি অপরাধ করে থাকেন তাহলে সেই অপরাধে তাদেরকে পুলিশের সোপর্দ করা যেত অথবা আইনানুগ ব্যবস্থা নেয়া যেত। সেটা না করে স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে প্রকাশ্যে পিঠমোরা দিয়ে বেঁধে অমানুষিক মারপিট করাও বড় অপরাধ।
এ ঘটনায় কলারোয়া থানার ওসি এইচএম শাহিন জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।