বুধহাটা কেজি স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা এবিসি কেজি স্কুলে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের সম্মানিত করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং অধ্যক্ষ আলামিন হোসেন ছট্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, আলহাজ কবির আহম্মেদ ঢালী, আলহাজ কামরুল ইসলাম, আকরামুজ্জামান খান, জিএম আমিনুর রশিদ ও সিরাজুল ইসলামসহ অনেকে। অনুষ্ঠানে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত উম্মে হাবিবা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ইসমিকা আফরিন রুকুর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।






