ব্রহ্মরাজপুরে ছাত্রশিবিরের উদ্যোগে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরের এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সদর পূর্ব শাখার অধীন ব্রহ্মরাজপুর উপশাখা ছাত্রশিবির এ টুর্নামেন্টের আয়োজন করে।
সদর পূর্ব থানা ছাত্রশিবিরের সভাপতি মো. রাসেল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা শহর শাখা ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক মো. শাহনেওয়াজ।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, সদর পূর্ব থানা ছাত্রশিবিরের সেক্রেটারি আজিজুল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুব জামায়াতের মুজাহিদুল ইসলাম ও টিম সদস্য হাফেজ মো. শাহিদুজ্জামান।
এ ছাড়া উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর উপশাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আরাফাত হোসেন ও সেক্রেটারি হাফেজ মো. ওমর ফারুক। টুর্নামেন্টে আটটি দল অংশ নেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।









