শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

মমেক হাসপাতালে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ
মমেক হাসপাতালে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ হাসপাতালে এখন পর্যন্ত ২৭ শিশুর মৃত্যু হলো।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাইনউদ্দিন খান জানান, ময়মনসিংহের ত্রিশাল থেকে আসা ৯ মাস বয়সী ছেলে শিশু হাম উপসর্গ নিয়ে গত ২ মে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৬ মে) সকালে তার মৃত্যু হয়। হাম উপসর্গ ছাড়াও শিশুটি নিউমোনিয়া ছিল। সে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে ৯৪ শিশু চিকিৎসা নিচ্ছে।

Ads small one

সে মালা তোমার জন্য

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
সে মালা তোমার জন্য

কিশোরীমোহন সরকার
এখনও অনেকটা পথ হাঁটা বাকি
পেরুতে হবে গোটাকয়েক টিলা, দুটো পাহাড়
একটা সাগর, অর্ধেকটা মরুভূমি;
ছোটখাট কয়েকটি খরস্রোতা নদীও জানাচ্ছে আহ্বান!
তুমি হাত বাড়ালে ভাবতাম না
বিশ্বাস করো, আদৌ ভাবতাম না!
পার হয়ে যেতাম-কুয়াশা, রোদ্দুর, মেঘ, বৃষ্টি, ঢেউ…
হাতছানি দিচ্ছে আর্মস্ট্রং, উৎসাহ যোগাচ্ছে রবার্ট ব্রুস
মন্ত্র দিচ্ছে মৌমাছি, মালা গেঁথে দাঁড়িয়ে প্রতীতি।

গিরি, তুমি না চাইলেও মালা আমি পরবই!

সে মালা তোমার জন্যে
‘তোমায় সাজাব যতনে কুসুম রতনে…’

শ্যামনগরে জামায়াতের ১৩ কর্মীর বিএনপিতে যোগদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ
শ্যামনগরে জামায়াতের ১৩ কর্মীর বিএনপিতে যোগদান

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে জামায়াতে ইসলামীর ১৩ জন কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চ-ীপুর মডেল প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা জামায়াত ত্যাগের ঘোষণা দেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগ দেন। যোগ দেওয়া ব্যক্তিরা হলেন—কামাল হোসেন মিন্টু, শাহাদাৎ হোসেন, রফিকুল ইসলাম, আবদুস আজিজ, জিল্লুর রহমান, আতিয়ার রহমান, মিজানুর রহমান ঢালী, আবদুস মাজেদ, সাহেদ হোসেন, শাহাজালাল, শহীদ গাজী, গফুর গাজী ও তৌহিদুর রহমান।

পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন নবঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম।

 

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ
শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় গাছ থেকে পড়ে রবিউল ইসলাম ওরফে বড় খোকা (৫০) নামের এক লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত রবিউল উপজেলার যাদবপুর (রেললাইন পাড়া) গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজের দোকানের পাশে একটি গাছের ডাল কাটতে ওঠেন রবিউল। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।

 

স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিনের পরিচিত এ ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।