বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: আইন মন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে মাদক প্রতিরোধে এগিয়ে আসতে হবে ।
তিনি আজ (মঙ্গলবার) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলার সংস্কৃতি অনেকটা কমেছে। বিদ্যুৎ, সার, গ্যাস নিয়ে অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌর বিদ্যুৎ ও সোলার প্যানেল ব্যবহারের উপর সকলকে উৎসাহিত করতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন মন্ত্রী।

মতবিনিময় সভায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো: আব্দুল আলীম, ১ আসনের সংসদ সদস্য মো: মশিউর রহমান খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা সিকদার ঠাকুর, খুলনা রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক গোলাম মো: বাতেন।

মতবিনিময় সভায় জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সরকারি কলেজের অধ্যক্ষ, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, ইমাম-মুয়াজ্জিন, আহত জুলাইযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। তথ্যবিবরণী

Ads small one

কালিগঞ্জে বিএনপি নেতা ‘ছোট বাবু’ স্থায়ীভাবে বহিষ্কার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ
কালিগঞ্জে বিএনপি নেতা ‘ছোট বাবু’ স্থায়ীভাবে বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী ওরফে ‘ছোট বাবু’কে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে সাতক্ষীরা জেলা বিএনপি। সোমবার (১৫ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা বিএনপির প্যাডে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি সৈয়দ হেমায়েত আলীর উদ্দেশে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, হেমায়েত আলীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালা পরিপন্থী কর্মকা-ে জড়িত থাকা, আওয়ামী লীগ পুনর্বাসনের প্রচেষ্টায় সহযোগিতা, আওয়ামী লীগের কর্মকা-ে সহায়তা, নারী ধর্ষণচেষ্টার অভিযোগ, বাড়িঘর ভাঙচুর, দখলবাজি, চাঁদাবাজিসহ দলীয় ও সংগঠনবিরোধী কর্মকা-ে সম্পৃক্ত থাকার একাধিক অভিযোগ উঠেছে। এসব অভিযোগ দলীয়ভাবে পর্যালোচনা ও বিবেচনার পর তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, হেমায়েত আলীকে ৯ নম্বর মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদসহ দলীয় সব পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে বিএনপির কোনো সাংগঠনিক কর্মকা-ে তাঁর অংশগ্রহণ বা প্রতিনিধিত্ব দলীয়ভাবে অনুমোদিত বলে গণ্য হবে না বলেও চিঠিতে জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা, আদর্শ, সাংগঠনিক সিদ্ধান্ত ও দলের বৃহত্তর স্বার্থে সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করা হয়েছে। চিঠিতে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নির্দেশক্রমে সাতক্ষীরা জেলা বিএনপির সিদ্ধান্তের কথা উল্লেখ রয়েছে।

 

চিঠির অনুলিপি দলীয় কেন্দ্রীয় নেতৃত্ব ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হয়েছে।

নিয়ম না মেনে ভবন নির্মাণের অভিযোগ, পাঁচ নারীর আবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
নিয়ম না মেনে ভবন নির্মাণের অভিযোগ, পাঁচ নারীর আবেদন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামালনগর এলাকায় ইমারত নির্মাণ বিধিমালা অমান্য করে প্রতিবেশীর সীমানা দখলের মাধ্যমে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরিফা খাতুন নামের এক নারীর বিরুদ্ধে। এই নির্মাণকাজ বন্ধে পৌর প্রশাসকের কাছে যৌথ লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী পাঁচ নারী।

এলাকাবাসীর অভিযোগ, নিয়ম বহির্ভূত নির্মাণের প্রতিবাদ করায় ওই নারী তাঁদের হয়রানি ও মামলার হুমকি দিচ্ছেন। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৭৮৮, তারিখ: ১২/০৯/২০২৬) করা হয়েছে।

অভিযোগসূত্রে জানা যায়, কামালনগর গ্রামের পলাশপোল মৌজার তফসিলভুক্ত জমিতে বহুতল ভবনের কাজ শুরু করেন আরিফা খাতুন। এতে পৌরসভার নির্ধারিত খালি জায়গা রাখার নিয়ম মানা হয়নি। ভবনের নিচের তলার বিম প্রতিবেশীদের সীমানায় এবং প্রথম তলার ছাদ চলাচলের পথের ওপর প্রায় ৫ ফুট বাড়িয়ে নির্মাণ করা হচ্ছে।

ভুক্তভোগী মাহমুদা খাতুন, কামরুল নাহার, নিলুফা ইয়াসমীন, খালেদা বেগম ও সাহিদা বেগম জানান, অবৈধ নির্মাণের ফলে তাঁদের চলাচলের পথ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বাধা দিলেও অভিযুক্ত ব্যক্তি নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে গত ৭ সেপ্টেম্বর সাতক্ষীরা পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে দ্রুত তদন্ত ও কাজ বন্ধের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

 

কেঁড়াগাছিতে ফুটবল টুর্নামেন্টে এস এম একাডেমি জয়ী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
কেঁড়াগাছিতে ফুটবল টুর্নামেন্টে এস এম একাডেমি জয়ী

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট চলছে। বুধবার বিকেলে স্থানীয় হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় কেঁড়াগাছি ফুটবল দলকে হারিয়ে জয় পেয়েছে সাতক্ষীরার এস এম ফুটবল একাদশ।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এস এম ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধে কেঁড়াগাছির খেলোয়াড়েরা গোল পরিশোধ করলে ম্যাচ সমতায় ফেরে। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত টাইব্রেকারে কেঁড়াগাছিকে পরাজিত করে জয় নিশ্চিত করে এস এম ফুটবল একাডেমি।

 

খেলাটি পরিচালনা করেন রেফারি রাশেদ। সহকারী রেফারি হিসেবে ছিলেন রুহুল আমিন ও সাইদুল ইসলাম। খেলা দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।