মুন্সীগঞ্জ বাজারে অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট
মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে আনুমানিক তিন লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে বাজারের একটি দোকানে এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসেন ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসানের নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, প্রজনন মৌসুমে মৎস্য সম্পদ রক্ষা এবং জলজ প্রাণীর বংশবৃদ্ধি নিশ্চিত করতেই এই নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। ক্ষতিকর জালের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।









