বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাতক্ষীরায় স্বামীসহ দুজনের মৃত্যুদন্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ
যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাতক্ষীরায় স্বামীসহ দুজনের মৃত্যুদন্ড

পত্রদূত রিপোর্ট: যৌতুকের দাবিতে স্ত্রী নাছিমা খাতুনকে নির্যাতনের পর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার মামলায় স্বামী শওকত হোসেন ও তার দ্বিতীয় স্ত্রীর ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন।
মৃত্যুদ-প্রাপ্তরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি ছয়ঘরিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে শওকত আলী (৪৭) এবং কুকরালি কারিকরপাড়ার আতিয়ার রহমানের ছেলে শফিকুল ইসলাম (৪৪)। এ মামলার অপর দুই আসামি শওকতের দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও তার মা ছবিরণ বিবিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের নভেম্বর মাসে সদর উপজেলার ঘোনা কারিকরপাড়ার রইচউদ্দিনের মেয়ে নাছিমা খাতুনের সঙ্গে শওকত আলীর বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। বিয়ের পর দুই লাখ টাকা যৌতুকের দাবিতে নাছিমাকে নির্যাতন করতেন শওকত। এক লাখ টাকা দেওয়ার পরও বাকি টাকার দাবিতে নির্যাতন অব্যাহত থাকে। একপর্যায়ে ২০০৮ সালে শওকত দ্বিতীয় বিয়ে করেন। পরে দ্বিতীয় স্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে মিলে নাছিমার ওপর নির্যাতন চালানোর অভিযোগ ওঠে।
২০১২ সালের ২৯ আগস্ট রাতে সাতক্ষীরা শহরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে ভাড়া বাসায় নাছিমাকে মারধরের পর তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হলে ৯ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি চিকিৎসক ও পুলিশের কাছে ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে জবানবন্দি দেন।
এ ঘটনায় নাছিমার মা রাবেয়া খাতুন বাদী হয়ে শওকত, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা, শফিকুল ও ছবিরণ বিবিকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ১৮ জানুয়ারি পুলিশ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
আদালত সাতজন সাক্ষীর জবানবন্দি ও মামলার নথি পর্যালোচনা করে শওকত ও শফিকুলের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদ- দেন।
রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আসামিপক্ষ উচ্চ আদালতে গেলেও রায় বহাল থাকলে তিনি আরও খুশি হবেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আকবর আলী রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, রায়ের কপি পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করা হবে। সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হুদা জানান, দ-প্রাপ্ত দুই আসামিকে বুধবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

Ads small one

আশাশুনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
আশাশুনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, গত এক মাসে পরিস্থিতির উন্নয়নে বাস্তবায়িত কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিএনপির সাবেক সদস্যসচিব মশিউল হুদা তুহিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার, শহরের যানজট নিরসন, ব্রিজের দুই পাশের অবৈধ স্থাপনা অপসারণ, পাইলট হাইস্কুলের সামনে ইজিবাইক পার্কিং নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সহকারী কমিশনার (ভূমি) রুপচাঁদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ব্রহ্মরাজপুরে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
ব্রহ্মরাজপুরে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছের গণসংযোগ

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সরদার বাড়ি এলাকায় তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইন, ৩ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ হাফিজুল ইসলাম, ৯ নং ওয়ার্ড সভাপতি মো. শহিদুর রশিদ মুকুল, ওয়ার্ড সেক্রেটারি আমিনুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা। গণসংযোগকালে অধ্যাপক আব্দুল ওয়ারেছ ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। ভোটারদের সাড়া পেয়ে তিনি নির্বাচনে বিজয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।