মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

লোডশেডিংয়ে বিপর্যস্ত আশাশুনি: পরীক্ষার্থী, কৃষক ও শ্রমজীবীদের চরম দুর্ভোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
লোডশেডিংয়ে বিপর্যস্ত আশাশুনি: পরীক্ষার্থী, কৃষক ও শ্রমজীবীদের চরম দুর্ভোগ

আশাশুনি সংবাদদাতা: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় দীর্ঘস্থায়ী ও অনিয়ন্ত্রিত লোডশেডিংয়ে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। বিদ্যুতের ঘনঘন আসা-যাওয়া ও ঘণ্টার পর ঘণ্টা সরবরাহ বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে এসএসসি পরীক্ষার্থী, কৃষক, শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। গরমের তীব্রতার মধ্যে বিদ্যুতের এই সংকট মানুষের দৈনন্দিন জীবনকে করে তুলেছে দুর্বিষহ।

 

উপজেলার কুল্যা, খাজরা, বুধহাটা, আনুলিয়া, প্রতাপনগর, দরগাপুর ও শোভনালীসহ বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে গিয়ে দেখা গেছে, দিনে-রাতে মিলিয়ে ৫ থেকে ৭ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। কোথাও কোথাও একটানা ২ থেকে ৩ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে নেমে আসে চরম অস্বস্তি। আবার বিদ্যুৎ এলেও ভোল্টেজ এত কম থাকে যে ফ্যান ঘোরে ধীরগতিতে, বৈদ্যুতিক যন্ত্রপাতিও ঠিকমতো চলে না।

 

বর্তমানে এসএসসি পরীক্ষা চলমান থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ বেড়েছে বহুগুণ। রাতে বিদ্যুৎ না থাকায় অনেক শিক্ষার্থী মোমবাতি বা চার্জলাইটের আলোয় পড়াশোনা করতে বাধ্য হচ্ছে। এতে চোখের সমস্যা ও মানসিক চাপ বাড়ছে। খাজরা এলাকার এক শিক্ষার্থী জানায়, “রাতে যখন পড়তে বসি, তখনই বিদ্যুৎ চলে যায়। আবার কখন আসবে তারও নিশ্চয়তা নেই। এতে করে পড়ার ধারাবাহিকতা নষ্ট হচ্ছে।”

 

অভিভাবকরাও বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তাঁদের মতে, এমন পরিস্থিতি চলতে থাকলে পরীক্ষার ফলাফলেও নেতিবাচক প্রভাব পড়বে। আশাশুনি একটি কৃষিনির্ভর এলাকা হওয়ায় বিদ্যুৎ সংকট সরাসরি প্রভাব ফেলছে কৃষিতে। বর্তমানে বোরো ধানসহ বিভিন্ন ফসলের জন্য সেচের প্রয়োজনীয় সময়। কিন্তু বিদ্যুৎ না থাকায় সেচ পাম্প চালানো যাচ্ছে না। অনেক কৃষক বাধ্য হয়ে ডিজেলচালিত পাম্প ব্যবহার করছেন, যা খরচ বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে এবং লাভের পরিমাণ কমে আসছে।

 

বিদ্যুৎ সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় ক্ষুদ্র ব্যবসা ও কারিগরি পেশাজীবীরাও। ওয়েল্ডিং, রাইস মিল, আইসক্রিম কারখানা, ফ্রিজনির্ভর দোকানসহ বিভিন্ন ব্যবসা ঠিকমতো চালানো যাচ্ছে না। অপর দিকে ইজি বাইক, ব্যাটারি চালিত ভ্যান শ্রমিকরা পড়েছে বিপাকে। তার ঠিকমত তাদের পরিবহন চার্জ করতে না পারায় আত্মমানবেতর ভিতর দিদয়ে জীবন যাপন করছে। শোভনালী বাজারের এক ব্যবসায়ী বলেন, “বিদ্যুৎ না থাকলে দোকানে কাস্টমারও কম আসে। ফ্রিজের জিনিস নষ্ট হয়ে যায়। প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে।”

 

এছাড়া সেলুন, মোবাইল সার্ভিসিং ও কম্পিউটার দোকানগুলোর কাজও প্রায় অচল হয়ে পড়েছে। এতে করে দিনমজুর ও নিম্নআয়ের মানুষের আয় কমে যাচ্ছে। বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে শিশু ও বয়স্করা বেশি কষ্ট পাচ্ছেন। অনেকেই ঘুমাতে পারছেন না, ফলে শারীরিক অসুস্থতা বাড়ছে। একই সঙ্গে পানি সরবরাহেও বিঘœ ঘটছে, কারণ অনেক স্থানে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি তোলা হয়। স্থানীয় এক গৃহিণী বলেন, “বিদ্যুৎ না থাকলে পানি ওঠে না। রান্না-বান্না সবকিছুতেই সমস্যা হয়। ছোট বাচ্চারা গরমে কষ্ট পাচ্ছে।”

 

পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, জাতীয় গ্রিডে উৎপাদন ঘাটতি ও চাহিদা বৃদ্ধির কারণে এই লোডশেডিং হচ্ছে। আশাশুনি এলাকায় ১৬/১৭ মেগাওয়াট বিদ্যুৎের চাহিদা থাকলেও ৭/৮ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ, লোডশেডিংয়ের কোনো নির্দিষ্ট সময়সূচি না থাকায় সমস্যাটি আরও জটিল হয়ে উঠছে। একাধিক বাসিন্দা বলেন, “যদি নির্দিষ্ট সময় জানানো থাকত, তাহলে আমরা সেই অনুযায়ী কাজ করতে পারতাম। এখন হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ায় সব পরিকল্পনা ভেস্তে যায়।”

 

ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, অন্তত পরীক্ষার সময় এবং সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বা সহনীয় মাত্রায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি একটি নির্দিষ্ট লোডশেডিং সূচি প্রকাশেরও দাবি জানিয়েছেন তারা। স্থানীয় সচেতন মহলের মতে, বিদ্যুৎ ব্যবস্থাপনায় সুশাসন ও কার্যকর সমন্বয় ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। অন্যথায় শিক্ষা, কৃষি ও অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদে আরও গভীর হবে।

Ads small one

আশাশুনিতে অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রেবেশের অভিযোগে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
আশাশুনিতে অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রেবেশের অভিযোগে মানববন্ধন

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা আশাশুনিতে অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। খাজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে কাপসন্ডা বাজারে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

খাজরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বোরহান উদ্দিন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ইউনুছ আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি সেলিম মোল্লা, খাজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর সাত্তার গাজী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ জামাল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, ইউনিয়ন যুবদলের আহবায়ক মিজানুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইবাদুল গাজী ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুর রহমান প্রমুখ। কর্মসূচিতে এসময় বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গত ৫ সেপ্টেম্বর আশাশুনি উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অহিদুল মোল্লা অংশগ্রহণ করেন। তারা দাবী করেন, উক্ত অহিদুল মোল্লা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একাধিক মামলার আসামী।

 

বক্তারা আরো বলেন, বিএনপির কিছু সুবিধাবাদী নেতা তার কাছ থেকে সুবিধা নিয়ে তাকে দলে অনুপ্রবেশ করার চেষ্টা করছেন। কিন্তু দলের দুঃসময়ে ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে এভাবে চিহ্নিত কোনো আওয়ামী লীগ নেতাকে বিএনপির মঞ্চে গ্রহণ করাকে তৃণমূল নেতাকর্মীরা কিছুতেই মেনে নেবে না। বক্তারা এসময় বিতর্কিত এই আওয়ামী লীগ নেতা অহিদুল মোল্লার গ্রেপ্তারের জোর দাবি জানান। একই সাথে তিনি যাতে কোনোভাবেই বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারেন, সে বিষয়ে বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের আশু হস্তক্ষেপ কামনা করেন।

মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 
মনিরামপুর (যশোর) প্রতিনিধি: সাক্ষরতা অর্জন করি, উন্নত জীবন গড়ি”—এমন প্রত্যয়কে সামনে রেখে যশোরের মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে  আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য শতভাগ সাক্ষরতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত জনগোষ্ঠীকে সাক্ষরতার আওতায় এনে দক্ষ ও সচেতন মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, বিএনপি নেতা সন্তোষস্বর সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সাক্ষরতার গুরুত্ব, শিক্ষার প্রসার এবং নিরক্ষরতা দূরীকরণে সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সাতক্ষীরায় অ্যাডভান্স ও ভেটেরিনারি সার্টিফিকেট কোর্সের পরীক্ষা শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
সাতক্ষীরায় অ্যাডভান্স ও ভেটেরিনারি সার্টিফিকেট কোর্সের পরীক্ষা শুরু

সংবাদদাতা: সাতক্ষীরায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন আর্টস, কম্পিউটার টেকনোলজি ও ফিজিক্যাল এডুকেশন কোর্সের জানুয়ারি-ডিসেম্বর ২০২৬ সেশনের প্রথম পর্ব ও ভেটেরিনারি জুলায়-জুন ২০২৫-২০২৬ সেশনে দ্বিতীয় পর্বের সমাপনী পরীক্ষা শুরু হয়েছে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষাটি শুরু হয়। এ কেন্দ্রে মোট ৩৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

কেন্দ্র সচিব ফেরদাউস আরেফিন জানান, সকাল থেকেই সুন্দর ও শান্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার সকল কার্যক্রম বোর্ডের নির্ধারিত নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে।

সাতক্ষীরা ক্রিয়েটিভ ট্রেনিং এন্ড ভেটেরিনারি ইন্সটিটিউটের পরিচালক ফিরোজ আহম্মেদ বলেন, আমার সব শিক্ষার্থী যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে। আশা করছি তারা ভালো ফলাফল করবে।