রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা ও সমাজ উন্নয়নে খান বাহাদুর আহছানউল্লা (র.) এর ভূমিকা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ
শিক্ষা ও সমাজ উন্নয়নে খান বাহাদুর আহছানউল্লা (র.) এর ভূমিকা

মনিরুজ্জামান মুন্না

বাংলার নবজাগরণ ও শিক্ষা বিস্তারের ইতিহাসে খান বাহাদুর আহ্ছানউল্লা র. (১৮৭৩-১৯৬৫) এক অবিস্মরণীয় নাম। তিনি একাধারে ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, সাহিত্যিক ও সুফি সাধক। ‘স্রষ্টার ইবাদত ও সৃষ্টির সেবা’—এই মহান ব্রতকে সামনে রেখে তিনি যেমন নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন, তেমনি শিক্ষা, সাহিত্য ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্র ও সমাজের কাঠামোগত উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রেখেছেন।

 

প্রযুক্তির উন্নতি ও তথ্য প্রযুক্তির বিপ্লবের ফলে যোগাযোগ ব্যবস্থা মানুষের হাতের নাগালের বিষয় মাত্র। বিশ্বায়ন প্রক্রিয়ায় বর্তমান পর্যায়ে জগদ্ব্যাপী সংযোগ ও মিথস্ত্রিয়ার যে কোন গুরুত্বপূর্ণ ভাবে ধারণা দর্শন, চিন্তাধারা কোনো বিশেষ দেশের হলেও অতিদ্রুত সারা দুনিয়ায় মানুষের নিকট অভিজ্ঞতার অংশ হয়ে যায়।

 

ব্রিটিশ ঔপনেবেশিক শাসক ও পশ্চিম বিশ্ব দুশো বছর ধরে ভারতীয় উপমহাদেশে তাদের চিন্তা চেতনা, বোধ-ভাবনা, বিশ্বাস-অবিশ্বাসের সংঙ্গে অনেক ক্ষেত্রেই যুক্ত করে নিতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায়, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে ইয়াং বেঙ্গলের উত্থান, হিন্দু কলেজ, বেথুন সাহেবের ক্যালকাটা ফিমেল স্কুল, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রভৃতি প্রতিষ্টা এই নতুন সমাজকে নবতর জীবনবোধ ও দৃষ্টিভঙ্গি এবং যুক্তিবিচার প্রাণচাঞ্চলতা দান করে। অন্যদিকে ১৭৯৩ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্থোতের ফলে গ্রামবাংলায় ও প্রধানত হিন্দুজমিদার শ্রেণীর অর্থবিত্তে আধিপত্য প্রতিষ্ঠার পর ধীরে ধীরে গ্রামীন শিক্ষাব্যবস্থায় সাবেকি টোল, মাদরাসার অবকাঠামোর পাশাপাশি পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞানভিত্তিক নতুন শিক্ষা ধারার প্রবর্তন করে। সামাজিক সাংস্কৃতিক এই বিকাশের ধারাবাহিকতায় উনবিংশ ও বিশ শতকের মধ্যে এ অঞ্চলে গড়ে ওঠে বহু স্কুল কলেজ। আর এ ভাব ও চেতনাজাত সংস্কারিক উত্থানে খান বাহাদুর আহ্ছানউল্লা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আত্মগঠন ও আদর্শিক জীবনদর্শনে নিজেকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে খান বাহাদুর আহ্ছানউল্লার জীবন ছিল এক অনন্য দৃষ্টান্ত। উচ্চশিক্ষা ও মেধার বিকাশে ১৮৭৩ সালের ২৭ ডিসেম্বর সাতক্ষীরা জেলার নলতা গ্রামে জন্মগ্রহণকারী এই মনীষী ১৮৯৫ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনে এম.এ. ডিগ্রি লাভ করেন। অসামান্য মেধা ও যোগ্যতার বলে তিনি অবিভক্ত বাংলার হিন্দু-মুসলমানদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে ‘ইন্ডিয়ান এডুকেশন সার্ভিসে’ এ যোগদান করেন। আধ্যাত্মিকতা ও নৈতিক চরিত্র গঠনের ক্ষেত্রে সরকারি উচ্চপদে আসীন থেকেও তিনি বিলাসিতা পরিহার করে কঠোর নৈতিকতা ও সুফি সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করেন। সততা, সময়ানুবর্তিতা এবং অসাম্প্রদায়িক মানবপ্রেম ছিল তাঁর আত্মগঠনের মূল ভিত্তি। এ সবের পাশাপাশি সাহিত্যচর্চা ও মননশীলতায় নিজেকে প্রতিনিয়ত সমৃদ্ধ করতে এবং সমাজকে আলোকিত করতে তিনি প্রায় শতাধিক গ্রন্থ রচনা করেন। তাঁর ‘ভক্তের পত্র’, ‘আমার জীবনধারা’, ‘ইসলামের ইতিবৃত্ত’ প্রভৃতি গ্রন্থ মানুষের নৈতিক ও আত্মিক উন্নয়নের পাথেয় হিসেবে কাজ করে।

খান বাহাদুর আহ্ছানউল্লা অনুধাবন করেছিলেন ধর্মীয় শিক্ষার আধুণিক সংস্কার, শাসন ব্যবস্থার শোষণতান্ত্রিক খোলস উন্মোচন ও মানবিক মানুষ গঠনে বড় কোন মৌলিক সামাজিক পরিবর্তন আনতে না পারলে রেনেসাঁ নামে একটি প্লাবন সৃষ্টি করতে সক্ষম হবে না। বাঙ্গালী মুসলমানরা অনেকাংশে পাশ্চাত্য শিক্ষাপদ্ধতির ধারা থেকে দূরে থাকবে। পিছিয়ে পড়বে। ১৭৮০ সালে মুসলমানদের শিক্ষার বিস্তারের জন্য কলকাতা আলীয়া মাদরাসা প্রতিষ্ঠার পর কিছুটা হলেও মুসলিম সমাজের জন্য ইসলামী ও আধুনিক শিক্ষার দ্বার উন্মোচিত হয়। এর প্রভাবে মোটামুটি ভারতীয় উপমহাদেশে ১৮৭০ সাল নাগাদ বাঙ্গালী মুসলমানের আধুনিক শিক্ষার দিকে আগ্রহ সৃষ্টি হওয়ার মাধ্যমে জাগরণের একটি ক্ষীন ধারা সৃষ্টি হয়। ব্রিটিশ শাসন আমলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব ও পশ্চিম বাংলা ছিল কলকাতার পশ্চাৎভূমি। অর্থনৈতিক দিক থেকে অনগ্রসর, শিক্ষাদীক্ষায় পশ্চাৎপদ উপমহাদেশের বাঙ্গালি মুসলিমরাও আবার নানা ধর্মীয় তরিকায় বিভক্ত হয়ে তুচ্ছ ধর্মীয় বাহানা, বিতর্ক কোন্দল, মারামারিতে নিজেদের আত্মপ্রতিষ্ঠার শক্তি হারিয়ে ফেলেছিল।

 

ভরতবর্ষ ব্রিটিশ শাসনাধীনে আসার পর মুসলিম সমাজে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। আধুনিক শিক্ষাগ্রহণে অনিহা, রাজনৈতিক চেতনার অভাব, অর্থনৈতিক সমৃদ্ধি সাধনে ব্যর্থতা, অজ্ঞতা, কুসংস্কার, মুসলমান জমিদার শ্রেণির ভোগ বিলাসিতা ও অমিতব্যয়িতা, হিন্দু সম্প্রদায়ে সংগে সুসম্পর্কের অভাব, কাঠমোল্যাদের দৌরাত্ব, গতানুগতিক মাদ্রাসা শিক্ষা, মাতৃভাষা সাহিত্য ও সংস্কৃতি চর্চা থেকে দুরে থাকা প্রভৃতি কারণে এ সময় থেকে মুসলমান সমাজে অবনতি ও অধঃপতন দেখা যায়। উনিশ শতকের শেষ দিকে এ দেশে মুসলমান সমাজের সচেতন অংশে নতুনতর দৃষ্টি ভঙ্গির প্রতিআগ্রহ সৃষ্টি হয়, ফলে তারা নিজ সমাজের পতনের কারণ ও করণীয় এবং উন্নতির জন্য চিন্তা ভাবনা শুরু করেন। ফলে তাদের ভাবনা গুলো মুসলিম সম্পাদিত অসংখ্য সংবাদপত্র, সামরিকপত্রে প্রকাশিত হয়।

 

তৎকালিন মুসলিম সমাজ চিন্তাবিদদের চিন্তার মধ্যে মতানৈক্য খাকলেও তাদেরএকমাত্র লক্ষ্য ছিলো দীর্ঘকালিন অনড় ঐক্য ও চিন্তায় অনগ্রসর মসুলিম সমাজকে জাগ্রত করা। বাঙালি মুসলমানদের জাগরণ প্রচেষ্টার কালে সংস্কৃতিক পরিচয় কেন্দ্র করে নানা প্রশ্নের মুখোমুখি হয়। এর মধ্যে যে সমস্যাটি সবচেয়ে গুরুতর হিসেবে দেখা দেয়, তা হলো জাতিসত্তা প্রসঙ্গ। এ প্রসঙ্গে অনিবার্যভাবে যুক্ত হয় ভাষা, সাহিত্য ও সংস্কৃতি, অভিনয়, সঙ্গীত, চিত্রকলা প্রভৃতি। অর্থাৎ তিনি একটা মানুষকে পরিপূর্ণ মানবিক, আত্মীক ও মনুষত্ব সম্পন্ন প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠতে অনুকুল পরিবেশ ও তাগিদ সৃষ্টির মসৃণ ক্ষেত্র প্রস্তুত করেন।

রাষ্ট্রীয় ও সামাজিক উন্নয়নে খান বাহাদুর আহ্ছানউল্লার কর্মময় জীবন কেবল ব্যক্তিগত সাফল্যে সীমাবদ্ধ ছিল না; বরং তা সামগ্রিক রাষ্ট্রীয় ও সামাজিক উন্নয়নে নিবেদিত ছিল। পরীক্ষা পদ্ধতিতে বৈপ্লবিক সংস্কার আনতে তৎকালীন সময়ে পরীক্ষার খাতায় পরীক্ষার্থীর নাম লেখা থাকত, ফলে অনেক সময় সাম্প্রদায়িক বা ব্যক্তিগত পক্ষপাতিত্বের সুযোগ তৈরি হতো। নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করতে তিনি পরীক্ষার খাতায় নামের পরিবর্তে রোল নম্বর প্রবর্তন করেন। অনার্স ও এম.এ. পরীক্ষায় শুরু হওয়া এই পদ্ধতিটি বর্তমানে বিশ্বের প্রায় সর্বত্র প্রচলিত। উচ্চশিক্ষার প্রসার ও সুযোগ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অন্যন্য ভূমিকা রাখেন।

 

পূর্ববঙ্গের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করতে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে তাঁর অসামান্য অবদান রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা, প্রশাসনিক কাঠামো প্রণয়ন ও জনমত গঠনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। শিক্ষা বিষয়ক ও শিক্ষা সহায়ক সকল কার্যক্রম তরান্বিত, অবাধ ও সুলভ করতে শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রাবাস নির্মাণ উৎসাহী হন। শিক্ষা বিভাগের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ পূর্ববঙ্গের বিভিন্ন অঞ্চলে অসংখ্য স্কুল, মাদ্রাসা ও ছাত্রাবাস প্রতিষ্ঠা করেন।

 

কলকাতায় ইসলামিয়া কলেজ ও ফুলার হোস্টেল প্রতিষ্ঠাতেও তাঁর প্রত্যক্ষ অবদান ছিল। মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠায় তিনি অনুধাবন করেছিলেন যে, মাতৃভাষার উন্নতি ছাড়া কোনো জাতির রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি পাঠ্যপুস্তকে বাংলা ভাষার প্রচলন এবং বাংলা ভাষা ও সাহিত্যের প্রসারে নিরলসভাবে কাজ করে গেছেন। সর্বপরি মানব সেবা ও সমাজ হিতৈষী ব্যাতিক্রমি ব্যক্তিত্বের পরিচয়ক হিসেবে তিনি আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা করেন আরও বেশ কিছু মানবসেবা ও সমাসেবা মূলক প্রতিষ্ঠান। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর ১৯৩৫ সালে নিজ জন্মভূমি নলতা শরীফে ‘নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন’ এবং ১৯৫৮ সালে ‘ঢাকা আহ্ছানিয়া মিশন’ প্রতিষ্ঠা করেন। শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা, মাদকবিরোধী আন্দোলন এবং দারিদ্র‍্য বিমোচনের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলো আজও বাংলাদেশের রাষ্ট্রীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে। কাজ করেছেন কৃষিপ্রধান অঞ্চল হিসেবে সনাক্তকৃত বঙ্গীয় এলাকার জন্য কৃষিকর্মের উন্নয়ন ও কল্যাণ ভিত্তিক কিছু প্রতিষ্ঠান এবং প্রকল্পিত কাযক্রম।

শিক্ষা ও সমাজ সংস্কারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার ১৯১১ সালে তাঁকে ‘খান বাহাদুর’ উপাধিতে ভূষিত করে। একই বছরে তিনি লন্ডনের রয়্যাল সোসাইটির সদস্য নির্বাচিত হন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ১৯৬০ সালে তাঁকে বাংলা একাডেমি ফেলোশিপ প্রদান করা হয়। এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকাণ্ডের মূল্যাায়নে দেশ-বিদেশ থেকে আরও কিছু স্বীকৃতি ও সম্মাননা প্রাপ্ত হন। মুক্তচিন্তা, মুক্তবুদ্ধি, প্রগতিশীল ও সুশীল ব্যক্তিত্বের ধারক ও পরিচয়ক হিসেবে তিনি দেশজোড়া বরেণ্য পুজোনীয়, মহামনিষীর সুখ্যাতি অর্জন করেন।

বাঙালি সমাজ বিশেষত: মুসলিম সমাজের মুর্খতা, কুসংস্কারাচ্ছন্নতা ধর্মান্ততা বিরুদ্ধে; ভাষা সাহিত্য, সংস্কৃতি ধ্বংস সাম্রার্জ বাদিতা ও সকল রকম অসহযোগিতা মুলক চক্রান্ত ও পদক্ষেপের বিরুদ্ধে খান বাহাদুর আহ্ছানউল্লা(র.) রুখে দাড়িয়েছিলেন। তিনি জনতার মানুষ, জনজীবনে গঠনমূলক মৌলিক উন্নশীলতার অংশীদার এবং তাদের প্রত্যাশার শিক্ষা, সমাজ ও আধ্যাত্মিক মনিষী সংস্কারক। তিনি রাষ্ট্রীয় উম্মীলন, জাপিত জীবন, শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য, সভ্যতা-সংস্কৃতি সর্বপরি মুসলিম জাগরণের অগ্রদূত। বাঙালি ভাষা সাহিত্য, ইংরেজির মানান ও সহনশীল অনুপ্রবেশ, সংস্কৃতি সমাজ, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে নানামুখী চিন্তা ও কর্মপ্রকল্পে তাঁর ভূমিকাকে সমসাময়িক প্রেক্ষিত ও প্রেক্ষাপটে একটি বিশেষ স্থান দিতে হবে।

 

আজ তিনি আমাদের মাঝে নেই, তাঁর সেই দৃষ্টান্তে নিদর্শন আছে। খান বাহাদুর আহ্ছানউল্লা তাঁর জীবন ও কর্মের মাধ্যমে প্রমাণ করে গেছেন যে, যথাযথ আত্মগঠন এবং নিঃস্বার্থ দেশপ্রেম থাকলে একজন মানুষ কীভাবে একটি সমাজ ও রাষ্ট্রের গতিপথ পরিবর্তন করতে পারেন। তাঁর প্রবর্তিত শিক্ষানীতি ও মানবকল্যাণমূলক আদর্শ আধুনিক বাংলাদেশ গঠনে চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। বাংলা, বাঙালি, মুসলমান ও উদার ধর্মতাত্ত্বিক চর্চার দর্শন যতদিন জাগ্রত থাকবে তাঁর বিভিন্ন অবদান আগত প্রজম্মকে সৎ মানব ধর্মের দ্বীনি চেতনায় উদ্বুদ্ধ করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আল্লাহ তাঁর জীবন ও অবদান সমূহকে কবুল করুন। আমিন।

লেখক : সাধারণ সম্পাদক, সাতক্ষীরা সিকান্দার একাডেমি।

 

 

Ads small one

বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার, সাতক্ষীরায় যৌথ বাহিনীর রাতভর টহল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ণ
বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার, সাতক্ষীরায় যৌথ বাহিনীর রাতভর টহল

পত্রদূত ডেস্ক: দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সাতক্ষীরায় গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাসহ বিভিন্ন কৌশলগত স্থানে রাতভর টহল ও বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়। দেশের সার্বিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্দেশনার আওতায় রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকো, আরপিসিএল ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিসহ বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান।

এদিকে, একই রাতে সাতক্ষীরা জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সমন্বয়ে সাতক্ষীরা ১৩২/৩৩ কিলোভোল্ট গ্রিড সাবস্টেশন (পিজিসিবি), নিউমার্কেট মোড়, খুলনা রোড মোড়সহ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে টহল ও বিশেষ নজরদারি চালানো হয়।

এ কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত চন্দ্র সেন, তুরাব আহসান ও সুবর্ণ মোহন ভাওয়াল। এ সময় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে রোববার সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৈঠকে মাঠপর্যায়ের কর্মকর্তারাও অনলাইনে যুক্ত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, সাতক্ষীরার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

রাজধানী গুলশান থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২ এর ১১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারও আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের নীতিগত ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আত্মনিয়ন্ত্রণাধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশ।

সোমবার (৩০ নভেম্বর) ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে রবিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত লঙ্ঘন দিবসটির তাৎপর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত হামলা, ইসরায়েলি বসতির লাগামহীন সম্প্রসারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি টেকসই ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন, যেখানে যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দখলদার বাহিনীর বাধ্যবাধকতাগুলো পুনর্ব্যক্ত করা হয়েছে।

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং দখলদারিত্বের অবসানের আহ্বান পুনর্ব্যক্ত করে তারেক রহমান জাতিসংঘের সাধারণ বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে পূর্বে রেকর্ড করা বক্তব্য পেশ করার সুযোগ দিয়ে গৃহীত প্রস্তাবটিকে স্বাগত জানান।

এছাড়া বেসামরিক নাগরিকদের সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং প্রারম্ভিক পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তার সুস্পষ্ট ম্যান্ডেটসহ গাজায় জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতিও তিনি সমর্থন ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, সংহতির এই দিনে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি বাস্তবসম্মত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে, যাতে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিগুলোকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা যায় এবং তারা নিজ স্বাধীন মাতৃভূমিতে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সাথে বসবাস করতে পারে।