শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

শিমুলবাড়ীয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুইজনকে কুপিয়ে জখম

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
শিমুলবাড়ীয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় দুইজনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি : ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়ীয়া গ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্য দুইজনকে কুপিয়ে গুরুতর যখম করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, শিমুলবাড়ীয়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র আ: রহমান বাবলু ও আ: রাশেদ সরদার এবং আ: রহমান বাবলুর পুত্র শাহরিয়ার হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাদের মাদক ব্যবসার কারনে গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে মেম্বার, চেয়ারম্যান ও এমপির সুপারিশসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে ৪এপ্রিল রাত আনুমানিক সাড়ে আটটার দিকে পূর্ব পরিকল্পিত ভাবে শিমুলবাড়ীয়া ক্লাবের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ ছয়ফুল্লাহ সরদারের পুত্র জয়নাল সরদার ও শুকুর আলীর পুত্র হাবিবুর রহমানকসহ আরও কয়েকজনকে চায়নিজ কুড়াল, লোহার রড বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্য কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।

মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

বিষয়টি জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান এ প্রতিনিধিকে জানান-শিমূলবাড়ীয়ার ঘটনায় এজাহার পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Ads small one

ব্রহ্মরাজপুরে চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
ব্রহ্মরাজপুরে চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

সংবাদদাতা: আসন্ন স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের রাজনৈতিক মাঠ সরগরম হয়ে উঠেছে। জেলা বিএনপির সদস্য, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলামের পক্ষে ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও জনবহুল এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
ব্রহ্মরাজপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মাছখোলা বাজারে এই গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসিম বিল্লাহ, ১ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ছাত্রনেতা ফয়সাল হোসেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, এবং এবাদুলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। এই গণসংযোগে এলাকার সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।

‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংবাদদাতা: দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘অধিকার’-এর সাতক্ষীরা জেলা কো-অর্ডিনেটর ও সাংবাদিক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং অধিকারকর্মী ও সাংবাদিক শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী ও সাংবাদিক ফিরোজ হোসেন, মোহিনী পারভীন, খান নাজমুল হোসাইন, সাংবাদিক কামরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসেন, সাংবাদিক দেলোয়ার হোসেন, সাংবাদিক হাফিজুল ইসলাম, ‘অধিকার টিম সাতক্ষীরা’-এর সদস্যবৃন্দসহ জেলার বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মী, ছাত্রনেতা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা।

তালার শাহাজাতপুর ইউসুফগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
তালার শাহাজাতপুর ইউসুফগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

তালা প্রতিনিধি: তালার খেশরায় শাহাজাতপুর ইউসুফগঞ্জ বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শাহাজাতপুর ইউসুফ স্মৃতি সংঘের কার্যালয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়।
এতে চেয়ার প্রতীক নিয়ে পল্লী চিকিৎসক মো. শফিকুল ইসলাম বুলবুল সভাপতি পদে জয়লাভ করেন। এ ছাড়া সমাজকল্যাণ সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম (মাছ প্রতীক) এবং ক্রীড়া সম্পাদক পদে মো. সুমন গাজী (ফুটবল প্রতীক) জয়লাভ করেন।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জি. এম. শাহাদাত হোসেন, কোষাধ্যক্ষ পদে মীর আজগর আলী, সাংগঠনিক সম্পাদক পদে মীর শাহিন, প্রচার সম্পাদক পদে মো. সোহেল রানা, দপ্তর সম্পাদক পদে মো. হাসান মোড়ল, কার্যকরী সদস্য পদে মো. আতিজুর রহমান শেখ এবং আমজাদ মোড়লকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সহসভাপতি (তিনটি), সহসাধারণ সম্পাদক, সহক্রীড়া সম্পাদক, সমবায় সম্পাদক, সাহিত্য সম্পাদক এবং কার্যকরী সদস্যের চারটি পদের মধ্যে দুটি পদে কোনো মনোনয়নপত্র জমা পড়েনি।
প্রধান নির্বাচন কমিশনার মো. আ. হক মোড়ল জানান, মোট ১৫০ জন ভোটারের মধ্যে ১৪২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর মনিটরিংয়ে দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। যেসব পদে প্রার্থীরা ছিলেন না, সেই শূন্যপদগুলো পরবর্তীতে নির্বাচিত কমিটি আলোচনা করে পূরণ করে নেবে।