রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

শ্যামনগর প্রতিনিধি: ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাতক্ষীরার শ্যামনগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাকির হোসেন। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে সমবায়ীদের অংশগ্রহণে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌরসদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, ঈশ্বরীপুর বিএনপির আহ্বায়ক মো. নুরুজ্জামান ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আবু কাওসার।

বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, আত্মকর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের শেষ পর্বে শ্রেষ্ঠ সমবায়ী ও সফল সমবায় সমিতিগুলোকে সম্মাননা ও পুরস্কার দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Ads small one

কলারোয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ
কলারোয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কলারোয়া প্রতিনিধি: ‘সমবায়ে সমৃদ্ধি, গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্য সামনে রেখে কলারোয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত রোববার আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা অনিমেশ কুমার দাশ। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম ও যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক।

বক্তারা বলেন, সমবায় সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার কার্যকর মাধ্যম। দেশের অর্থনৈতিক উন্নয়ন, স্বাবলম্বিতা অর্জন ও টেকসই সমাজ গঠনে সমবায় কার্যক্রম আরও গতিশীল করতে হবে। এ জন্য সমবায় সমিতিগুলো স্বচ্ছতা, জবাবদিহি ও নিষ্ঠার সঙ্গে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে সফল পাঁচ সমবায়ীকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক।
এর আগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

 

তালায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালি ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
তালায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে পাটকেলঘাটা বাজারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহসভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপির রাজনীতি জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা ও মানুষের কল্যাণকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও অবদানের কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এসব কর্মসূচি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নেতাকর্মীদের রাজনৈতিক বিভ্রান্তি ও অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে দলকে আরও সুসংগঠিত করতে হবে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক হয়।

সদর ইউনিয়ন ফেডারেশনের সভাপতি মো. মোবারক হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরত আলীর সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ফেডারেশনের সহসভাপতি মাসুম বিল্লাহ খান।

এ সময় শ্রমিক নেতা কবির হোসেন, রুহুল আমিন, আব্দুস সালাম, রুহুল কুদ্দুস, আব্দুল গনি, সিরাজুল ইসলাম, আনারুল ইসলাম ও হাবিবুল্লাহসহ ইউনিয়নের নয়টি ওয়ার্ডের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।